Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গ্রেটেস্ট শো অন দ্য আর্থ : ব্রাজিলের বিজয় দিয়ে শুরু বিশ্বকাপের

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: June 13, 2014 | 4:58 AM

মনিজা রহমান: আরে ভাই জাপানি/খাবেন নাকি চা পানি ? জ্যাকসন হাইটসের রাস্তা দিয়ে আসার সময় এক বাংলাদেশী ভদ্রলোক কাকে যেন কথাটা বলছিলেন। হঠাৎ করে কথার মানে বুঝতে খানিকক্ষণ সময় লাগলো। বাংলাদেশী ভদ্রলোকের পরনে ব্রাজিলের জার্সি দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, জাপানী রেফারির দেওয়া ৭১ মিনিটের পেনাল্টির দিকেই ইঙ্গিত দিচ্ছেন তিনি। আর ওই গোলটাই ছিল বৃহস্পতিবার ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের টার্নিং পয়েন্ট। নয়তো ১১ মিনিটে আতœঘাতি গোলে পিছিয়ে পড়া ব্রাজিল যে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়বে কে ভেবেছিলো ? আর এই ম্যাচ দিয়েই উদ্বোধন হল গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের ২০ তম আসরের। এবারের বিশ্বকাপের ভেন্যু ফুটবল উন্মাদনার দেশ ব্রাজিলে বলেই সবার আগ্রহ একদম চরমে। ব্রাজিল থেকে সেই আচঁ ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। পত্রিকা খুললে, টিভি ছাড়লে, সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখলে, এখন শুধু একটাই খবর – বিশ্বকাপ ফুটবল।
এক বিশ্বকাপ শেষ হলেই শুরু হয় আরেক বিশ্বকাপের অপেক্ষা। এজন্যেই তো বিশ্বকাপ ফুটবলকে গ্রেটেস্ট শো অন আর্থ খেতাব দেওয়া হয়েছে। প্রথমে ছিল বছরের অপেক্ষা। তারপর মাসের। এরপর কয়েক ঘন্টার। অবশেষে শুরু হলো পৃথিবীর সবচেয়ে কাক্সিক্ষত এই আসরের। বৃহস্পতিবার সাও পাওলোতে সাম্বার তালে তালে আর মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আরম্ভ হয় বিশ্বকাপ ফুটবলের ২০তম আসরের। ৩২ দল এবারের আসরে ১২ ভেন্যুতে মোট ৬৪ টি ম্যাচ খেলবে। বিশ্বকাপ মানেই অন্যকিছু। হাই প্রোফাইল রোমাঞ্চ, উপমাবিহীন আগ্রহ উত্তেজনার আরেক নাম বিশ্বকাপ। গানের কথায় বলা যায়, তোমার তুলনা আমি খুঁজি না কখনও বহু ব্যবহারে পুরনো কোন উপমাতে। আসলে ফুটবলের এই মহাযজ্ঞ বোঝানোর জন্য কোন উপমার প্রয়োজন হয় না। সৌন্দর্য্যে, কৌশলে, আবেগে যেটা হয়ে ওঠে শিল্পেরও অধিক কিছু। যেমনটি বলা যায় ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচ নিয়ে। ১১ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো যে বলে পা ছোঁয়ালেন যেটা কি তাঁর মতো খেলোয়াড়ের কাছ থেকে আশা করা যায় ! ক্রোয়েশিয়ার ইভিচা ওলিচের লো ক্রস পা দিয়ে আটকাতে ব্যর্থ হন তিনি। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম কোন ব্রাজিলিয়ান আতœঘাতি গোলের গ্লানিতে ডোবালো দলকে। পেলে, জিকো আর গ্যারিঞ্চার দেশের মানুষের গগনবিদারী চিৎকার আর তুমুল হর্ষধ্বনি এক মুহূর্তে নিভে গেল। গ্যালারির এক কোনে লাল জার্সি পরে থাকা কয়েকশত ক্রোয়েশিয়ান দর্শকের তখন আনন্দ দেখে কে ?
২৯ মিনিটে নেইমারের গোলটা আবার জাগিয়ে তুলল মারাকানা স্টেডিয়ামকে। কড়া মার্কিংয়ে থেকেও এই ফুটবল সুপারস্টার গোলটি করে জানিয়ে দিল কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। মধ্যমাঠ থেকে অস্কারের পাস থেকে বাম বায়ের অসাধারণ শটে পরাভূত করেন নেইমার ক্রোট গোলরক্ষককে। প্রথম কয়েক মিনিট বাদে এ ম্যাচে বোঝা গেল ক্রোয়েশিয়ার চেয়ে শক্তিমত্তায় কত এগিয়ে ব্রাজিল। আতœঘাতি গোলের পরে ‘আমি চিনিছি আমারে, আমার খুলিয়া গিয়াছে সব বাধ’ এমন উপলব্ধি থেকে গা ঝাড়া দিয়ে উঠলো ব্রাজিলিয়ান ফুটবলাররা। ওদিকে ক্রোয়েশিয়ানদের চেষ্টা ছিল ম্যাচটা অমীমাংসিত রাখার। পুরোপুরি রক্ষণভাগে নেমে এল সবাই। বেশী রক্ষণাতœক হতে গিয়ে পেনাল্টি দিয়ে বসল তারা। ম্যাচের বয়স তখন ৭১ মিনিট। পেনাল্টি বক্সে ফ্রেডকে হাত দিয়ে ডেজান লভরিন আটকাতে গেলে জাপানী রেফারির বাঁশি বেজে উঠলো। পেনাল্টি থেকে গোল করলেন সেই নেইমার। বার্সা ম্যানের বাম পায়ের শট ক্রোয়েশিয়ার নাম্বার ওয়ান গোলরক্ষক প্লেটিকোসার সাধ্য কি থামানোর ?
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ব্রাজিলিয়ানরা ম্যাচে আধিপত্য বজায় রাখলেও কাউন্টার এ্যাটাকে চেষ্টা থামিয়ে রাখেনি ক্রোয়েশিয়ানরা। অতিরিক্ত সময়ের এক মিনিটে অস্কার আরেক গোল করে ব্রাজিলিয়ানদের গোল উৎসবের ইতি টানেন। সেলেসাওরা ১৯৫০ সালের ১৬ জুলাই এই মারাকানা স্টেডিয়ামে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল। উল্লেখ্য যে, ১৯৫০ সালের পরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আসর বসেছে এবার ব্রাজিলে। সেবার ফাইনালে ম্যাচে এগিয়ে থেকেও ফেভারিট ব্রাজিল ১-২ গোলে হেরে যায় উরুগুয়ের কাছে। ওই ম্যাচের ৬৪ বছর পরে এই স্টেডিয়ামে আরেকটি বিশ্বকাপে, প্রথম ম্যাচে জিতল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক এই স্টেডিয়ামে খেলা শুরুর আগে ২৫ মিনিট ছিল অসামান্য উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আমেরিকান গ্লামারস গায়িকা জেনিফার লোপেজ, আমেরিকান র্য্পাার পিটবুল, ব্রাজিলিয়ান গায়িকা ক্লডিয়া লেইত গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের।
ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। সবাই ভিড় জমিয়েছে বারে, রেস্টুরেন্টে, ক্লাবে কিংবা দোকানে। অনেকেই ছিলেন বাসার ড্রইংরুমে টিভি সেটের সামনে বন্দী। এখানে বসবাসরত স্প্যানিশ ভাষীদের মধ্যে উৎসাহটা স্বাভাবিকভাবে বেশী। এমনিতে বিশ্বকাপে খেলছে তাদের দেশ। তারপর বিশ্বকাপ হচ্ছে আবার সাম্বার দেশ ব্রাজিলে। তবু এখানে বসবাসরত বাংলাদেশীদের মধ্যেই আগ্রহ উদ্দীপনার কমতি ছিল না। আগামী এক মাস যে সবাই এখানে বিশ্বকাপের ফুটবলে বুঁদ হয়ে থাকবে সেটা আগাম বলেই দেওয়া যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV