Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় আর্শিয়ানা নওশীনের গান মুগ্ধ করলো শ্রোতাদের

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: June 14, 2014 | 8:42 PM

বিশেষ প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু হওয়া বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশণ করেছে সর্বকনিষ্ঠ শিল্পী আর্শিয়ানা নওশীন বিনতে মাহবুব। এই প্রথম তার মতো একজন শিল্পী সেখানে গান গাওয়ার জন্য সুযোগ পেল। আর্শিয়ানা নওশীন এটিএনের সিটি তারকা। প্রথম আর্শিয়ানা সংগীতানুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন। প্রথমে দেশের গান এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি পরিবেশন করেন। এরপর পরিবেশণ করেন ফোক গান ভ্রমর কইও গিয়া পর পর দুটি গান করে আর্শিয়ানা মেলায় আগত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। মেলায় আগত দর্শনার্থীদের বেশ কয়েকজন তাকে জড়িয়ে ধরে আদর করে এত ছোট শিল্পী এত সুন্দর গান করার জন্য। এটি হচ্ছে উত্তর আমেরিকা তথা বহির্বিশ্বে সর্ব বৃহৎ উৎসব আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৪। বই মেলায় অনুষ্ঠানে উপস্থিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার উপদেষ্টা নীনা আহমেদ। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি মহাদেব সাহা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন। অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার পর নৃত্যনাট্য, রবীন্দ্র সংগীত, নাটক ও বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত এটিএন সিটি তারকা আর্শিয়ানা নওশীন সংগীত পরিবেশন করা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানের সঞ্চালনা করেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডানা ইসলাম। মেলার আহ্বায়ক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ। আয়োজনের কেন্দ্রবৃন্দতে ছিলেন বিশ্বজিৎ সাহা। তাদের উদ্যোগেই আর্শিয়ানা গান পরিবেশন করেন। গান শেষে মেলার আহ্বায়কসহ বেশ কয়েকজন আর্শিয়ানাকে আশির্বাদ করেন।আমাদের সময়.কম

ট্যাগ:
Situs Streaming JAV