Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

বয়স্করা পুরো সত্য বলছে কিনা ধরতে পারে বাচ্চারা

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: June 15, 2014 | 12:09 AM

প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা কোনো কিছু বলার সময় পুরোপুরি সত্য বলছে নাকি কিছু বাদ দিয়ে বলছে তা ধরতে সক্ষম শিশুরা। শুধু তাই নয়, কোনো বিষয়ে কারো দেওয়া তথ্য অসম্পূর্ণ হলে তা শিশুরা নিজস্ব উপায়ে পূর্ণ করতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকেনোলজি এমআইটি’র এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। সূত্র পিটিআই’র

২০১১ সালে করা এক গবেষণার উপর ভিত্তি করে এমআইটি’র গবেষকরা নতুন আরেকটি গবেষণা চালান। গবেষণায় প্রাপ্ত তথ্য সম্প্রতি ‘কগনিশন’ নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণাটির প্রধান গবেষণক এমআইটির হিয়োউন গায়োন বলেন, ‘কাকে বিশ্বাস করবো তা নির্ধারণ করতে শেখাটা শৈশবের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ বিশ্ব সম্পর্কে অনেক বেশি জ্ঞান বা তথ্য আমরা অন্যের কাছ থেকে পাই।’

গবেষকরা দেখতে পান যে, প্রাপ্তবয়স্করা কোনো বিষয়ে কিছু বলার সময় কিছু বাদ দিচ্ছে কিনা তা গবেষণাটিতে অংশ নেওয়া বাচ্চারা বলতে পেরেছে। শুধু তাই নয় তারা আরো দেখতে পান যে, শিশুরা শুধু পূর্ণ ও অপূর্ণ তথ্যের মধ্যে পার্থক্যই ধরতে পারেনি, সেই সঙ্গে তারা তাদের নিজেদের মতো করে তথ্য দিয়ে অপূর্ণ তথ্যের পূর্ণতাও দিতে সক্ষম।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ