মেসি আমার চেয়ে বড় -ম্যারাডোনা
ম্যারাডোনা ম্যারাডোনাই। তাঁর মন্তব্যই বিশ্বের সবচেয়ে নামীদামি পত্রিকা লুফে নিচ্ছে। স্পেনীয় গোলরক্ষক ক্যাসিলাসের নিন্দা করলেন তিনি। বললেন, স্পেনের তিকি-তাকা স্টাইল এখন মৃত। তবে অতীব বিনয়ী ম্যারাডোনা এবারে সাফ বলেছেন, লিওনেল মেসি আমার চেয়েও অনেক বড়। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া সাময়িকী ওলেকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা শনিবার বলেছেন, মেসি ও নেইমারের মধ্যে যে পার্থক্য সেটা ম্যারাডোনা ও পেলের মধ্যকার ব্যবধানের সঙ্গে তুলনীয়। ফুটবল সম্রাট ম্যারাডোনা এই মন্তব্য করেছেন এমন এক প্রেক্ষাপটে যখন অনেকেই বলছেন, আহা বেচারি মেসি। তুমি যত বড় তারকাই হও, ম্যারাডোনা নামের তীব্র আলোয় তুমি ঝলসে যাচ্ছো। আর মেসি বলেন, দয়া করে তোমরা ম্যারাডোনার সঙ্গে আমাকে তুলনা কর না। কারণ তিনি প্রায় একাই জাতির জন্য একটি কাপ এনেছেন। আমি এখনও তা পারিনি। সুতরাং তাঁর সঙ্গে আমার তুলনা করাটা একেবারেই প্রাসঙ্গিক নয়। (ডেইলি মেইল, ১৪ই জুন, ২০১৪)
তবে ম্যারাডোনা ওই বিশেষ সাক্ষাৎকারে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ব্রাজিলের ১০ নং জার্সির চেয়ে আর্জেন্টিনার ১০ নং জার্সি পরা খেলোয়াড় অনেক বেশি অপ্রতিরোধ্য। তার ভাষায়, লিওনেল মেসি আমার চেয়ে অনেক বেশি আর্জেন্টাইন। তিনি প্রশ্ন করেন, আমি কি চোখে ব্রাজিলকে গণ্য করি? সেটা পেলে যেমনটা দেখেন, তার চেয়ে অনেক উন্নত। অবশ্য সে জন্য আমি কারও ধার ধারি না।
রিও ডি জেনিরো পৌঁছে ম্যারাডোনা ওই সাক্ষাৎকারে বলেন, আমার একটি শরীর রয়েছে, যা আমাকে ৭৭ থেকে ১০০ কেজির মধ্যে ওজন সীমিত রাখে। এটা এমন একটা বিষয় যে জন্য আমি আমার বাবা-মা’র কাছে কৃতজ্ঞতা বোধ করি।
ব্রাজিলের শীর্ষ ক্রীড়া সাময়িকী ওলে মনে করে ম্যারাডোনার চরিত্র ৫৪ বছরে একটুও বদলায়নি। পত্রিকাটি তার প্রশংসায় পঞ্চমুখ। ম্যারাডোনা সর্বকালের মহত্তম ফুটবলার, টিম কোচ, টিভি উপস্থাপক, ড্যান্সার এবং একজন তুখোড় জুরি।
ওলে: আপনি কতদিন ধরে মেসির সঙ্গে কথা বলেন না?
ম্যারাডোনা: হ্যাঁ এটা সত্য যে, আমি মেসির সঙ্গে কথা বলি না। কিন্তু আমি তাকে খুব পছন্দ করি। আমি দূর থেকে তার সাফল্য কামনা করি।
ওলে: এটা রেকর্ড হয়ে থাকবে যে, আপনি কি বলেছেন, আর তারা কি করেছে। কিন্তু এখনও বার্সিলোনায় আপনার সমতুল্য কাউকে দেখা যায় না। মেসি এর আগে জখম হয়েছিলেন। সেটা তার মুখ দেখেই বোঝা যায়, তবু তার মুখে হাসি লেগে আছে।
ম্যারাডোনা: আমি এটা মনে করি না। ইনজুরি অনেক সময় অবকাশ যাপনের সুযোগ এনে দেয় এবং মনকে হালকা ও ফুরফুরে করে। বিশ্বকাপের আগে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
ওলে: আপনি কি এটা পড়েছেন যে, লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন যে, পেলের ব্রাজিলীয় স্টাইলই তার পছন্দ।
ম্যারাডোনা: বলেন কি? মেসি তাই বললো বুঝি?
ওলে: তিনি তাই বলেছেন।
ম্যারাডোনা: পেলের স্টাইল তো জাদুঘরে পাঠানো উচিত। মেসিকে আমি বলবো আর্জেন্টাইন মেসি আমার কাছে অনেক বড়। মেসি আমার চেয়েও অনেক বড়।
ওলে: অনেকে মনে করেন যে, যদি মেসি বিশ্বকাপ জিতেই নেয়, তাহলে মহাতারকাদের সঙ্গে তার এক টেবিলে থাকার দরকার নেই।
ম্যারাডোনা: না, না। আমি তা বলিনি। মেসি ইতিমধ্যে তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। যদি মেসি এবারে বিশ্বকাপ জিতে যান সেটা ভাল। সেটা হবে আর্জেন্টিনার জন্য আরেকটি ট্রফি। আরেকটি বিজয়। কিন্তু বিশ্বকাপ জেতা বা হারা বড় কথা নয়। কারণ আমরা তো জার্মানির কাছে হারিনি। তাহলে মেসির ক্ষেত্রে কি হবে?
ওলে: আপনি কি কল্পনা করতে পারেন যে, এমন একটি দল, যারা মারকানায় যাচ্ছে সেখানে হারনান ক্রিসবো বলছেন, মেসির কাছে বল পাসের ক্ষেত্রে যেটা ঘটে, সেটা ধরতে হেলিকপ্টার ভাড়া করা দরকার।
ম্যারাডোনা: এমনটা বলা যেতে পারে। ব্রাজিলকে পরাস্ত করতে পারা একটা রাগমোচনের ব্যাপারই বটে।
ওলে: বিশ্ব এখানে ব্রাজিলকে নিয়ে ভেঙে পড়েছে।
ম্যারাডোনা: ব্রাজিল হলো এমন একটা দেশ, যেখানে পাথর মানুষ খেয়ে ফেলে। যেখানে ফিফা ফুটবল খাচ্ছে। এখানেও বিশ্বকাপের কোন জৌলুস নেই। দায়িত্বপ্রাপ্ত লোকজন সঠিক লোক নয়। আর বিশ্বকাপে বিনিয়োগ যা হয়েছে সেটা পাথুরে। বিশ্বকাপের পরে এখানে ধর্মঘট চলবে। তবে নির্বাচনে আমরা দিলমার বিজয় দেখতে চাইবো। আমি ওঁর একজন ফ্যান।
ওলে: আপনি কিভাবে আর্জেন্টাইন ম্যানেজার সাবেলা ও তার দলকে দেখছেন?
ম্যারাডোনা: আমি দেখছি না। কারণ বাইরে থেকে এভাবে মূল্যায়ন করা ঠিক নয়। আমার এটা বলা উচিত নয়, তিনি কিভাবে ন্যাশনাল কোচ হিসেবে তার দলকে নিয়ে খেলাবেন। তবে তিনি সব সময় তার দলকে নিয়ে ব্যস্ত ছিলেন। কোচের প্রতি দলের শ্রদ্ধা রয়েছে। টেকনিক্যাল টিম সাবেলারই।
ওলে: কিন্তু আপনি আপনাদের দল পছন্দ করেন না? আপনি কি কিছু নিয়ে উদ্বিগ্ন?
ম্যারাডোনা: তিনি যে দল গঠন করেছেন আমি তা পছন্দ করি, আমি তাতে একমত। একটা উভয় সঙ্কট হচ্ছে টিমটা কিভাবে ডিফেন্স করবে, কারণ মাঠের তিন-চতুর্থাংশ আমরা ভালই কভার করতে পারি। সমস্যা হয়, আপনাকে যখন পেছনে ফিরতে হয়। এটা আশাব্যঞ্জক যে, টিমের সদস্যরা এ ব্যাপারে বিশেষ সচেতন আছেন।
ওলে: আপনি কি বিস্মিত যে, কার্লিটোস তেভেজকে তিনি কখনও ডাকেননি?
ম্যারাডোনা: আপনি জানেন কি ঘটেছে? আমরা লুইস সুয়ারেজকে নিলাম। সে আমাদের ত্যাগ করলো। আজ সুয়ারেজ কিন্তু উরুগুয়ে ছেড়ে চলে গেছে। কার্লিটোসকে আনার দরকার নেই। ইতালিয়ান ফুটবলে সে ২১টি গোল করেছে!
ওলে: পরিপক্বতা ও অভিজ্ঞতার দিক থেকে আপনাদের খেলোয়াড়রা কি এবারে দক্ষিণ আফ্রিকা কাপের চেয়ে ভাল করছে?
ম্যারাডোনা: হ্যাঁ। অনেক বেশি অগ্রগতি ঘটেছে। তারা অনেক বেশি অভিজ্ঞ হয়েছে। তবে বিশ্বকাপে যদি তারা তা দেখাতে না পারে তাহলে তা অর্থহীন। কেবল দৌড়ানোই সার হবে।
ওলে: আপনাকে কি আফা (আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন) আমন্ত্রণ জানিয়েছিল? নাইজেরিয়ার বিরুদ্ধে (২৫শে জুন নাইজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচ) খেলায় বিশ্বচ্যাম্পিয়নদের একত্রিত করার উদ্যোগ ছিল।
ম্যারাডোনা: আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। কফি খেতেও নয়। কেউ না।
ওলে: নেইমারকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? নেইমার হলো আজকের পেলে। সবাই তাকে লক্ষ্য করছে। এতেই বোঝা যাচ্ছে ব্রাজিলীয় মিডফিল্ড কতটা শক্তিশালী।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!