Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২০২৯ সালের মধ্যেই যন্ত্রের প্রেমে পড়বে মানুষ!

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 16, 2014 | 4:58 PM

তরিকুর রহমান সজীব : 
প্রযুক্তির কল্যাণে অনেক কল্পনাই আজ বাস্তবে পরিণত হয়েছে। সায়েন্স ফিকশন গল্পে প্রায়ই দেখা যায় যে রোবট বা যন্ত্রমানবের সাথে মানুষের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এমন কল্পনাকে বিজ্ঞানীরা শুধুই কল্পনা হিসেবেই মনে করে থাকেন। তবে সেই দিনের বোধহয় পরিবর্তন আসছে শীঘ্রই। টেক জায়ান্ট গুগলের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর রে কার্জওয়েল এক ভবিষ্যদ্বাণীতে বলেছেন, আগামী ১৫ বছরের মধ্যেই অর্থাত্ ২০২৯ সালের ভেতরেই যন্ত্রের প্রেমে পড়ার মতো পরিস্থিতির দেখা পাবে মানুষ। গত সপ্তাহে নিউ ইয়র্কে এক্সপোটেনশিয়াল কনফারেন্সে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। তার কথার উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন হলিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত চলচ্চিত্র ‘হার’-এর কথা। এই চলচ্চিত্রের মূল চরিত্র একটা সময় গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এক কম্পিউটারের সাথে মানসিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই চিত্রকে তিনি আগামী ১৫ বছরের মধ্যেই বাস্তবে দেখতে পাচ্ছেন। তিনি ধারণা করেন, এই সময়ের মধ্যেই কম্পিউটার বা রোবট কৃত্রিম বুদ্ধিমত্তায় এমন একটি পর্যায়ে এসে পৌঁছাবে যে তখন মানুষের সাথে সব ধরনের সম্পর্ক গড়তেই সমর্থ হবে তারা। মানুষের মতোই হাসি-ঠাট্টা করতে পারবে এবং মানুষের আবেগ-অনুভূতির সাথেও সাড়া দিতে সমর্থ হবে যন্ত্র। আর তার ফলে যারা তুলনামূলকভাবে একটু ঘরকুণো এবং একাকী থাকতে পছন্দ করেন, তারা হয়তো যন্ত্রের প্রতিই আকর্ষণ বোধ করবেন এবং যন্ত্রের সাথেই সম্পর্কে গড়ে তুলবেন। বক্তৃতায় রে বলেন, ‘আমার টাইমলাইনে আগামী ১৫ বছরের মধ্যেই যন্ত্রকে মানুষের স্তরে দেখতে পাচ্ছি। আর এক্ষেত্রে আমার মূল বিবেচ্য বিষয় হলো আবেগীয় বুদ্ধিমত্তা। পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এবং মানসিক অবস্থা বুঝে নিয়ে কৌতুক বলা কিংবা আবেগগতভাবে সমর্থন জোগানোর মতো বিষয়গুলোতে যন্ত্র পারদর্শী হয়ে উঠবে বলেই আমি মনে করি।’ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এমন যন্ত্র নিয়ে সাম্প্রতিক সময়ে গবেষণা অনেক বেড়েছে। এর আগেও মানুষের আকৃতির বেশকিছু রোবট তৈরি হলেও কিছুদিন আগেই জাপানের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ‘পিপার’ নামের একটি রোবট যা মানবিক অনুভূতির সাথে খাপ খাইয়ে কথা বলতে পারে এবং সেই মতো আচরণ করতে পারে। রে কার্জওয়েলের ভবিষ্যদ্বাণীকে তাই উড়িয়ে দেওয়া যায় না। ভবিষ্যদ্বাণীর দিক থেকে অবশ্য রে বরাবরই সফল। নব্বইয়ের শুরুতেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে যন্ত্রের কাছে দাবা খেলায় মানুষ পরাজিত হবে ১৯৯৮ সালের মধ্যেই। তার ভবিষ্যদ্বাণী সফল করার জন্যই বোধহয় ১৯৯৭ সালে ডিপ ব্লুর কাছে হেরে যান তত্কালীন বিশ্বসেরা দাবাড়ু গ্যারি কাসপারভ। তার এবারের অনুমান সফল হয় কি না, তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও দেড় দশক।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV