বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ নিউইয়র্ক পৌঁছেছেন, ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ স্থানীয় সময় ১৬ জুন সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলিভিয়ার সান্তাক্রুজে ‘জি-৭৭ এর স্মারক শীর্ষ সম্মেলন ও চীন’ শীর্ষক কর্মসূচীতে যোগদানের পর সোমবার স্থানীয় সময় দুপুরে কোপা এয়ারলাইন্সের বিমানে নিউইয়র্ক পৌঁছেন।
জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এদিন স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলিভিয়া থেকে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের এই সফরকে ব্যক্তিগত বলা হলেও এটি সরকারি সফরে রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন এবং ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বৈঠকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রিক অগ্রগতিতে বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতির গুরুত্বকে তুলে ধরবেন। এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচন নিয়েও জাতিসংঘ মহাসচিবকে সুস্পষ্ট ধারণা দিতে পারেন তিনি। এ ছাড়া রাষ্ট্রপতি হামিদ ১৭ জুন মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংর্ধ্বনা অনুষ্ঠানে যোগ দেবেন। নিউইয়র্কে নিজ জেলা কিশোরগঞ্জ সমিতিও বুধবার রাষ্ট্রপতি হামিদকে সংর্ধ্বনা জানাবে।
যুক্তরাষ্ট্র আওয়াামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ১৭ জুন মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠেয় রাষ্ট্রপতি আবদুল হামিদের সর্বজনীন গণ সংবর্ধনার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতি আগামী ২১ জুন নিউইয়র্ক ত্যাগ করে ২২ জুন সন্ধ্যায় দেশে ফিরবেন বলে জানা গেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!