সংলাপের অবস্থান থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্র
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রতিদ্বন্দ্বী প্রধান দু’টি রাজনৈতিক দলের মধ্যে সংলাপের অবস্থান থেকে সরে আসে নি যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি গণতন্ত্রের জন্য যে সংলাপের আহ্বান জানিয়েছেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পসাকি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেনÑ বাংলাদেশে একটি নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। এ জন্য সংলাপের জন্য যুক্তরাষ্ট্র আগে যে অবস্থানে ছিল এখনও কি সেখানেই আছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে জেন পসাকি বলেন, যুক্তরাষ্ট্র তার অবস্থানের পরিবর্তন করে নি। এখানে ওই ব্রিফিং প্রশ্ন-উত্তর আকারে তুলে ধরা হলো:
প্রশ্ন: আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। যথারীতি বাংলাদেশ নিয়ে আমার একটি প্রশ্ন আছে। এ প্রশ্নটি বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ ওই অঞ্চলের জন্য, গণতন্ত্রের জন্য। গণতন্ত্র ও নিরাপত্তার জন্য। সন্ত্রাসী হুমকির জন্য। এই সন্ত্রাস এ অঞ্চলের জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্র কি এখনও বাংলাদেশে একটি নতুন নির্বাচনের পক্ষে অবস্থানে আছে? সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন যে, নতুন নির্বাচনের জন্য বর্তমান সরকারের সঙ্গে তারা সংলাপে আগ্রহী এবং তা হওয়া উচিত। অতীতে আপনারা সংলাপ সমর্থন করেছেন। দুর্ভাগ্যজনকভাবে তা সফল হয় নি। গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্যে এখনও কি আপনারা বাংলাদেশের দু’প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে সংলাপকে সমর্থন করেন? ধন্যবাদ।
উত্তর: আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয় নি। আপনি জানেন যে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিশওয়াল বাংলাদেশ সফর করেছেন। তিনি সেখানে বেশ কিছু বৈঠক করেছেন। তার বাইরে কোন পরিবর্তন হয় নি।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!