Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আধাঘণ্টার বেশি অচল ছিল ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: June 19, 2014 | 8:07 AM


আধাঘণ্টার বেশি সময় ধরে ফেসবুক অচল হয়ে পড়েছিল। বিশ্বজুড়ে ফেসবুকে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পাওয়া যায়, যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’।

ফেসবুকের এক মুখপাত্র গার্ডিয়ানকে জানিয়েছেন, একটি সমস্যার কারণে ফেসবুকে কিছুক্ষণের জন্য কোনো পোস্ট করতে পারেননি ব্যবহারকারীরা। দ্রুত সমস্যার সমাধান করেছি। এখন আবার ফিরে এসেছি। এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি আমরা।
ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরাও এই সমস্যায় পড়েন। অবশ্য হঠাৎ ফেসবুক অকার্যকর হয়ে পড়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখা দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। বতর্মানে ফেসবুক আবার সচল হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুক অচল হয়ে পড়ার বিষয়টি জানাতে টুইটারকে বেছে নেন অনেকেই।
এর আগে ২০১০ সালে একবার আড়াই ঘণ্টার জন্য অচল হয়ে পড়েছিল ফেসবুক। ওইসময় সার্ভারে ত্রুটির কারণে ফেসবুকের অটোমোটেড সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV