লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক জার্নাল : নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা সময়ের দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা প্রদান সময়ের দাবি বলে মন্তব্য করা হয়। অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভি’র টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ মন্তব্য করা হয়। নিউইয়র্ক সময় গত ১৭ জুন বিকাল ৩টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রকাশনা সংস্থা গতিধারার স্বত্ত্বাধিকারী প্রকাশক, প্রচ্ছদ শিল্পী, লেখক গবেষক সিকদার আবুল বাশার এবং বিশিষ্ট লেখক রাজিব আহমেদ। অনুষ্ঠানে অতিথিরা আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। অথিতিরা দেশ-প্রবাসের বই মেলার তুলনা মূলক আলোচনা, বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চার বিষয় নিয়েও কথা বলেন।
উল্লেখ্য, নিউইয়র্কে উত্তর আমেরিকা তথা বহির্বিশ্বের সর্ববৃহৎ বাংলা বইমেলা অনুষ্ঠিত হয় গত ১৩, ১৪ ও ১৫ জুন। ২৩তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় যোগ দিতে বালাদেশ থেকে নিউইয়র্কে আসেন প্রকাশক সিকদার আবুল বাশার এবং লেখক রাজিব আহমেদ।
‘নিউইয়র্ক জার্নাল’ অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু। ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব টিভি’র ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন আড়াইটায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি-এর আর্কাইভে সংরক্ষিত থাকে। যে কোনো সময় দেখা যায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!