Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

চালু হলো বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টাল

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: June 23, 2014 | 8:31 AM

জাতীয় তথ্য বাতায়নে থাকছে নাগরিক সেবার বিভিন্ন তথ্য। আজ ওয়েব পোর্টাল উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়দেশের সব ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের জন্য ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি জাতীয় তথ্য বাতায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ সোমবার। পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

ইউএনডিপি ও ইউএসএইডের কারিগরি সহায়তায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে বাংলা ভাষায় তৈরি বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টাল তৈরি করা হয়েছে।

সরকারি উদ্যোগে ২৫ হাজার ৪৩টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই পোর্টালে রয়েছে। নাগরিকের তথ্য ও সেবা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে ওয়েব পোর্টালটি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা, আইন, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা-বিষয়ক তথ্য এখান থেকে পাওয়া যাবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সার্কুলার, ৪০০ ই-সেবা পাওয়ার ধাপ, সরকারি ফরম, সিটিজেন চার্টার, কর্মকর্তাদের তালিকা, সাত লাখের বেশি ই-ডিরেক্টরি, মুক্তিযোদ্ধা তালিকা, উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য, জনপ্রতিনিধি, জাতীয় ই-সেবা, বিভিন্ন প্রকল্পের দরকারি তথ্যসহ মোট ২০ লাখের বেশি কনটেন্ট এতে রয়েছে।

তথ্য বাতায়নের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি হবে মোবাইল অ্যাপস।

বাংলাদেশ বাতায়নে bangladesh.gov.bd প্রবেশ করে বাম দিকে নেভিগেশন মেনু থেকে সাইট নির্বাচন করতে হবে (প্রয়োজনমতো মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগ নির্বাচন)। এরপর বিভাগের সাইট থেকে জেলা, উপজেলা ও ইউনিয়নের সাইটে যেতে হবে। সব তথ্য-উপাত্ত-ছবি-ভিডিও আপলোড, সম্পাদনা, কনটেন্ট সংযোজন করার কাজ সবই করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা। এটুআইয়ের উদ্যোগে মোট ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্বের সর্ববৃহত্ ওয়েবপোর্টাল। আগামীকাল এই সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ছবি: প্রথমবিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল উদ্বোধন করা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ গভ ডট বিডি (www.bangladesh.gov.bd) নামের এই ওয়েবসাইট আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সরকারের বিভিন্ন সংস্থার প্রায় ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত এই ওয়েবপোর্টালকে ডাকা হচ্ছে ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ নামে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প এ উপলক্ষে আজ রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকেরা তাঁদের মতামত তুলে ধরেন। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই ওয়েবসাইটের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানের শুরুতে ওয়েবপোর্টালের অন্তর্ভুক্ত বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি—এই ওয়েবপোর্টালটি বিশ্বে সর্ববৃহৎ। কারণ, এখানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ মোট ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে গঠিত।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এই ওয়েবপোর্টালের তথ্য সংগ্রহ করতে আড়াই বছর লেগেছে। লাল ফিতার দৌরাত্ম্য ও দুর্নীতি কমিয়ে জনসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের ওয়েবপোর্টাল করা হয়েছে। এ জন্য সরকারের শীর্ষ জায়গা থেকে সরকারি কর্মকর্তাদের মনোভাব পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।
তথ্যসচিব মর্তুজা আহমদ বলেন, বাংলাদেশে তথ্য ও প্রযুক্তি খাতে নীরব বিপ্লব ঘটে গেছে। এ ধরনের ওয়েবসাইট জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে।
ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বর্তমানে চালুকৃত এই ওয়েবসাইটে দেখা গেছে অসংখ্য বানান ভুল ও তথ্য আপডেট নেই। তাই ওয়েবপোর্টালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত আপডেট করা। এটা নিয়মিত আপডেট ও বানান সংশোধন করা না হলে কেউ এখানে ঢুকবে না।’
এটিএন নিউজের সহযোগী প্রধান বার্তা সম্পাদক প্রভাষ আমীন বলেন, ‘সঠিক তথ্যের জন্য আমরা যদি এই ওয়েবপোর্টালের ওপর নির্ভর করতে না পারি, তাহলে এখানে কেউ ঢুকবে না।’ তিনি এই ওয়েবপোর্টালে বিভিন্ন গ্রন্থাগার, নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষামূলক ওয়েবসাইটের লিংক দেওয়ার আহ্বান জানান।
একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী সামিয়া জামান বলেন, ‘এটা শুধু সরকারি উদ্যোগ নয়, জাতীয় উদ্যোগ। তাই জাতীয়ভাবে এটাকে পরিচিতি দিতে হবে। তাহলে এ বিষয়ে কোনো প্রশ্ন উঠবে না।’
বক্তাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘আমরা খোলা মনে কাজ করছি। শুরুটা করেছি, যথাসাধ্য চেষ্টা করব সবকিছু ঠিকঠাক চালাতে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর গণমাধ্যম-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক রাহাত খান, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি হাবিবুর রহমান মিলন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV