Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: June 23, 2014 | 10:36 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠন।
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত কবি মহাদেব সাহা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
Bawm1_usaw.H.B=Tony23614অনুষ্ঠানে কবি মহাদেব সাহা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাসে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল, দেশ ও বাঙালি জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সেই স্বপ্ন ধুলিস্যাৎ করে দেয়া হয়েছে। কবি মহাদেব সাহা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বিশ্বশান্তিতে নতুন মডেলের রূপকার জননেত্রী শেখ হাসিনার সু-দক্ষ নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে ‘উন্নয়নের যে ধারা সূচিত’ হয়েছে তা অব্যাহত থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায়-জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নের ক্ষুধা-দারিদ্র, শোষণ ও রাজাকারমুক্ত সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরোও বলেন, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হউক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সহ সভাপতি শামছুদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, অর্থ সম্পাদক মোঃ আবুল মনসুর খান, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, প্রবাসী কল্যান সম্পাদক সোলেয়মান আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV