কফি পানে মৃত্যু ঝুঁকি কমে
গবেষকরা বলছেন, প্রতিদিন ২ কাপ বা তার বেশি কফি পান লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে অবধারিত মৃত্যুর ঝুঁকি ৬৬ শতাংশ পর্যন্ত হ্রাস করে। নন-ভাইরাল হেপাটাইটিসের কারণে যে প্রাণঘাতী লিভার সিরোসিস দেখা দেয়, তা থেকে সুরক্ষা দেয় কফি। ডিউক-এনইউএস গ্র্যাজুয়েট মেডিকেল স্কুল সিঙ্গাপুর ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে গবেষণা পরিচালনা করেন প্রধান গবেষক ডক্টর উন-পুঅয় কোহ। তিনি বলছিলেন, আগের গবেষণাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় লিভারের দীর্ঘস্থায়ী ও কঠিন অসুখে আক্রান্তরা নিয়মিত পরিমিত মাত্রায় কফি পানের মাধ্যমে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। তিনি বলেন, লিভার সিরোসিসে কফি, অ্যালকোহল, ব্ল্যাক টি, গ্রীন টি ও কোমল পানীয়ের ভূমিকা নিয়ে গবেষণাটি চালানো হয়। বেশ কয়েক বছর ধরে ৪৫ থেকে ৭৪ বছর বয়সীদের ওপর গবেষণা চালানোর পর এ সিদ্ধান্তে উপনীত হন কোহ ও তার সহ-গবেষকরা। ‘হেপাটোলজি’ সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি ছাপা হয়েছে।মানবজমিন
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature