Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সংলাপই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ -যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: June 24, 2014 | 6:54 PM

বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। সংলাপে বসে সব রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে নতুন নির্বাচনের বিষয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। সাংবাদিকরা তার কাছে    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। বাংলাদেশে একটি নতুন নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রসঙ্গ উঠে আসে তাতে। এখানে প্রশ্ন-উত্তর আকারে সেই প্রেস ব্রিফিং তুলে ধরা হলো-
প্রশ্ন: ধন্যবাদ মেরি। আমি আরশাদ, অন্য আরশাদ…
মেরি হার্ফ: অন্য আরশাদ।
প্রশ্ন: দু’জনেই আছি। বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন আছে। বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী বড় দু’টি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সম্প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। এখনও সেই সংলাপ নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ, এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি এসেছে সংখ্যালঘুদের ইস্যু। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী গত নভেম্বরে বাংলাদেশ সফর করেছেন, তারপর তিনি আর সফরে যান নি। এসবের প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? তারা কি এখনও সংলাপের সেই অবস্থায় স্থির আছেন? 
মেরি হার্ফ: অবশ্যই। আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয় নি। আপনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ তুলেছেন। তিনি গত ৩০শে এপ্রিল ক্যাপিটল হিলে শুনানিতে অংশ নিয়েছেন। সেখানে তিনি প্রকৃত সত্য তুলে ধরেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এ জন্যই আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে উৎসাহিত করছি। আমরা অব্যাহতভাবে বলে যাচ্ছি যে, এক্ষেত্রে সংলাপই হলো এগিয়ে যাওয়ার পথ। এ বিষয়ে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয় নি। 
প্রশ্ন: তাহলে কি নতুন কোন নির্বাচন হতে যাচ্ছে, বিশেষ করে সংলাপ একটি নতুন নির্বাচনের দিকে নিয়ে যাবে? 
মেরি হার্ফ: সংলাপে কি বেরিয়ে আসবে সে বিষয়ে আমার কাছে তেমন বেশি কিছু বলার নেই। তবে অবশ্যই এ বিষয়ে সব রাজনৈতিক দলকে একত্রে সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্ন: ধন্যবাদ আপনাকে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ