Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: June 26, 2014 | 9:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র বার্ষিক বনভোজন। ব্যতিক্রমী এ বনভোজনে গত ২১ জুন শনিবার নিউইয়র্কে বসবাসরত সন্দ্বীপ এলাকার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর নিউইয়র্কে এফডিআর স্টেট পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে। মেতে উঠেছিল বর্ণাঢ্য বনভোজনে। সন্দ্বীপ প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় বনভোজন।
Sandwip 4-1এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি আলহাজ মাহফুজুল মাওলা নান্নু এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না। বিপুল সংখ্যক সন্দ্বীপবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু প্রবাসী সন্দ্বীপবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠান। তিনি বলেন, সন্দ্বীপ তথা সকল বাংলাদেশি প্রবাসী ভাইবোনেরা একটি পরিবারের মত। যারা বনভোজনের জন্য ৮১ টি গাড়ীর ভাড়ার সমমান অর্থ দিয়ে সন্দ্বীপ সোসাইটিকে গতিশীল করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সন্দ্বীপ সোসাইটি সম্প্রীতি ও সৌহার্দ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি দেশে ও প্রবাসে সন্দ্বীপবাসীর কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন সকলের সহযোগিতায় সন্দ্বীপ সোসাইটিকে প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিনত করা হবে। সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না সন্দ্বীপবাসীর প্রিয় এই সংগঠন সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, সভাপতি- আলহাজ মাহফুজুল মাওলা নান্নু, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সভাপতি- এ কে মিয়া হানিফ, মোহাম্মদ আবু তাহের, জামাল উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক- আব্দুল হান্নান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ মাকছুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ ইসলাম (সাহাব উদ্দিন), কোষাধ্যক্ষ- মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ- মুস্তাক হায়দার (রাজধন), প্রচার সম্পাদক- মোহাম্মদ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক- মোহাম্মদ আলমগীর হোসাইন, ক্রীড়া সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোহেল, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ কাওসার সর্দার (আহ্বায়ক), শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আবেদ উল্লাহ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক- মোহাম্মদ সাহাব উদ্দিন, কার্যকরী সদস্য : আব্দুল মান্নান, সরওয়ার আই চৌধুরী সোহাগ, এ আজাদ সেলিম, মেজবাহ উদ্দিন মনির, হায়দার শিপন, জাফর ইসলাম, সফিকুল মাওলা, মোস্তফা কামাল, খাদেমুল মুলুক, ইব্রাহিম মামুন, কামাল উদ্দিন, সামসুদ্দিন তমাল নাঈম, মনোনীত সদস্য: ওসমান গণি মাইসার, মনিরুল ইসলাম, মোহাম্ম হামিদ, মঞ্জুরুল কাদের সোহাগ, ওয়ালিদুর ইসলাম, সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবর উদ্দিন, হাজী মোদাস্সের, মো: শহীদ উল্লাহ, লুৎফুল করীম, মাস্টার ইদ্রিস আলম, হাজী মো: মোস্তফা, হাজী রফিকুল ইসলাম মানিক, হাজী আজহার হোসেন, আব্বাস উদ্দিন দুলাল, মো: আবু তাহের, নুরুল আহাদ, হাজী শামসুল আলম, আমির হোসেন জামশেদ, আবুল বাশার ভ’ইয়া, আজিমুল করিম বাদল, আবুল হাসেম শাহাদাত, হুমায়ূন কবির ও আবদুর রহিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও এমলাক হোসেন ফয়সল, সদস্য এস এম ফেরদৌস, ওমর ফারুক, আওরঙ্গ জেব, নাসির, কামরুল, হায়দার, মাহফুজুর রহমান দুলাল, মো: জসীম, মিন্টু প্রমুখ।
বনভোজন সফল করার জন্য শক্তিশালী কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সকলের অক্লান্ত প্রয়াসে প্রবাসীদের প্রাণের আয়োজন বনভোজনের সফল সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, ২০টি বিশেষ গাড়িতে করে প্রায় ১৮০০ লোক বনভোজনে অংশ নেন। এদিন সকালে প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌনদয্যের আধার বনভোজন স্থলে সমবেত হতে থাকে। প্রবেশমুখে উদ্যোগতাদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে। কেউ কেউ ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। বনভোজনের বিশেষ আর্কষন ছিল সাদা ভাত আর পোলাও-এর সাথে নানা পদের মজাদার মাংশ-তরকারি। মুখরোচক খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। সূর্য্যর তেজ কমে আসতেই শুরু হয় বনভোজনের বিভিন্ন আয়োজনাদি। বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও বিভিন্ন আয়োজন ছিল। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ রা্ফলে ড্রর। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV