Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

গুগল ডেভেলপার সম্মলেন : অ্যান্ড্রয়েড আসছে গাড়ি, ঘড়ি, টেলির জগতে

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: June 26, 2014 | 11:04 AM

গাড়ির জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশেষ সংস্করণ এনেছে গুগল। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক সম্মেলনে অ্যান্ড্রয়েড অটো প্রদর্শিত হচ্ছে। ছবি: রয়টার্সএলজির জি স্মার্টওয়াচ পরীক্ষা করে দেখছেন এক দর্শনার্থী। ২৫ জুন সানফ্রান্সিসকোতে আই/ও ডেভেলপার সম্মেলনে এই ঘড়ি প্রদর্শিত হয়। ছবি: রয়টার্সগুগলের ক্রোম প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক অবনী শাহ। ছবি: রয়টার্সআরও ছবিঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের ব্যবহারকারী প্রতিদিন বেড়েই চলেছে। গতকাল বুধবার গুগল ডেভেলপারদের সম্মেলনে বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পরিসংখ্যান তুলে ধরেন গুগলের অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিশাই। তিনি জানান, ৩০ দিনের সক্রিয়তার হিসাবে বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ এখন অ্যানাড্রয়েড ফোন ব্যবহার করছেন। এরা প্রতিদিন দুই হাজার কোটি খুদেবার্তা পাঠান আর নয় কোটি ৩০ লাখ সেলফি তুলছেন।

সুন্দর পিশাই বলেন, ফোনে কোনো নোটিফিকেশন এসেছে কি না, তা দেখার জন্য গড়ে ১০ হাজার কোটিবার ফোন দেখেন এসব ব্যবহারকারী। তবে, শুধু সেলফি বা খুদে বার্তা প্রেরণে সীমাবদ্ধ নেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কার্যক্রম। কেনিয়ার মোবাইল ব্যাংকিংয়ের ৪০% এখন হয় অ্যান্ড্রয়েড ফোনে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চেষ্টা করছেন ফোনে ব্যবহারকারীর কণ্ঠ শুনে তার বাই-পোলার ডিজঅর্ডার জাতীয় কোন মানসিক রোগ আছে কী না তা বের করার। 

কেবল মোবাইল ফোনে নয়, অ্যান্ড্রয়েডের রাজত্ব বেড়ে চলেছে ট্যাবলেটেও। বর্তমানে নতুন শিপমেন্টের বেলায় ৬২% ট্যাবলেট অ্যান্ড্রয়েড চালিত।

এসবকে মাথায় রেখে গুগল অ্যান্ডয়েডভিত্তিক নানা কিছুর পরিকল্পনা করবে সেটা বলা বাহুল্য। গতকালের সম্মেলনে ঘোষণা করা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়্যার প্রকল্পের। এর আওতায় ফোন আর ট্যাবলেট ছাড়িয়ে অ্যান্ড্রয়েডের সীমানা বেড়ে যাবে ঘড়ি, টেলিভিশন কিংবা গাড়ির জগতে। আর এসবই হবে ছোট কিন্তু শক্তিশালী যন্ত্রপাতি।

অ্যান্ড্রয়েড চালিত ঘড়ির কথায় ধরা যাক। সম্মলেনে এলজি জি এবং স্যামসাংয়ের গিয়ার লাইভ দেখানো হয়েছে যা চলবে অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেমে। ঘড়ি আর ফোন মিলে হবে একটি স্বত্ত্বা, একটি জোড়া। সারাক্ষণই ঘড়ি আর ফোন সিনক্রোনাইজেশনে থাকবে। এর মানে হল ঘড়িতেই ফোনের সকল নোটিফিকেশন পাওয়া যাবে, বিভিন্ন ট্যাব খোলা যাবে। শুধু তাই নয়, একটি ছোট সেন্সর যোগ করে এই ঘড়ি ব্যবহারকারী কতটা পথ হেঁটেছে বা তার হূদযন্ত্রের উঠানামার হারও মাপতে পারবে। 

বৈঠকখানা দখলের লড়াই-এ গুগলের নতুন উদ্ভাবন নতুন একটি সেট-টপ বাক্স, যার নাম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড টিভি। এই টিভির সঙ্গে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা অ্যান্ড্রয়েড ঘড়ি সমানতালে কাজ করতে পারবে। সম্মলেনে দেখানো হয়েছে কীভাবে হাতের ঘড়িটি হয়ে উঠবে টেলিভিশনের রিমোট কন্ট্রোল। শুধু তাই নয়, সিনেমা দেখার সময়েই গুগল সার্চ করে তারকাদের সম্পর্কেও বিস্তারিত জেনে নেওয়া যাবে এর মাধ্যমে। এ ছাড়াও, এর মাধ্যমে টেলিভিশনের বড় পর্দাটি হয়ে উঠবে আপনার মোবাইলের একটি বড় পর্দা। সেখানে খেলা যাবে অ্যাংরি বার্ড থেকে শুরু করে নানান রকমের গেমস।

টেলিভিশন আর ঘড়ি ছাড়িয়ে নতুন অ্যান্ড্রয়েডের নতুন লক্ষ্য গাড়ি। আমেরিকার মত দেশে ২৫ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকের মোবাইল ফোনের ব্যস্ততা। এ কারণে হাত ব্যবহার না করেই গাড়িতে নানান কাজ করার সুযোগ তৈরি করবে অ্যান্ড্রয়েড অটো। অত্যাধুনিক ভয়েস-রিকগনিশন সিস্টেমের মাধ্যমে কথা বলে সেই বার্তা পাঠিয়ে দেওযা যাবে, রাস্তা-ঘাটের খোঁজ খবর নেওয়া যাবে কিংবা ফোনের প্রত্যুত্তরও দেওয়া যাবে অ্যান্ডয়েড অটো থেকে। এজন্য রাস্তা থেকে চোখ সরানোর লাগবে না।  

তবে, এতসব সম্ভাবনার কথা তুলে ধরলেও এসব অ্যান্ড্রয়েড ভিত্তিক টেলিভিশন বা গাড়ি কবে নাগাদ বাজারে আসবে তার কোন সুনির্দিস্ট তারিখ গতকালের সম্মলেনের প্রথম অধিবেশনে ঘোষণা করা হয়নি।

গুগলের আই/ও সম্মেলনে অংশ নেওয়া ডেভেলপাররা উপহার হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েডওয়্যারচালিত স্মার্টওয়াচ।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV