অভিভাবক-শিক্ষক মতবিনিময় মামুনস টিউটোরিয়ালের
ইউএসএনিউজঅনলাইন.কম : গত ২১ জুন শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের সর্ববৃহৎ ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুনস টিউটোরিয়ালের নিজস্ব অডিটরিয়ামে নিউইয়র্কের স্পেশালাইজড স্কুলে ভর্তি টেস্ট বিষয়ক অভিভাবক-শিক্ষক এক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী-অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার, হাইস্কুলের ম্যাথ শিক্ষক ও সিটি ইউনিভার্সিটির ম্যাথ প্রভাষক শেখ আল মামুন স্পেশালাইজড স্কুলের সংজ্ঞা, এর ভূমিকা, প্রয়োজনীয়তা, নিউইয়র্কের প্রতিষ্ঠিত স্পেশালাইজড স্কুলের নাম ও স্ব-স্ব ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি স্পেশালাইজড স্কুলে ভর্তির স্ট্রাকচার (গঠন), সময়ের প্রস্তুতি, অবশিষ্ট ৪ মাস সময়ে নিজেকে কিভাবে প্রস্তুত করা যায়, বিগত মাসগুলোতে নেয়া মডেল টেস্টের স্কোর-এর ওপর পর্যালোচনা এবং বিশেষ করে ইংরেজি ও ম্যাথ (অংক)-এ কিভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও পরামর্শ দেন। তিনি ভর্তি পরীক্ষায় জধি ঝপড়ৎব-কে ঝপধষব ঝপড়ৎব-এ কিভাবে পড়হাবৎঃ করা হয় সে ব্যাপারেও তথ্য প্রদান করেন। পরে প্রত্যেক অভিভাবকের সাথে আলাদা আলাদাভাবে তাদের সন্তানদের স্কোরের উৎকর্ষতাসহ সামগ্রিক বিষয় নিয়ে যুক্তি ও তথ্য সহকারে খোলামেলাভাবে আলাপ-আলোচনা করেন। এ বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেয়া হয় যেন তারা প্রতিদিন অন্তত একটি করে মডেল টেস্ট রিভিউ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তাদের সন্তানরা টেস্ট শেষ করতে পারে সে বিষয়ে আরও কঠোর নজরদারি করেন। যেহেতু পরীক্ষায় সময়ের বাধ্যবাধকতা আছে এবং পুরোনো অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে, ছাত্রছাত্রীরা সময়ের অভাবে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে না পেরে পরীক্ষা শেষ করে চলে আসছে যার ফলশ্রুতিতে তাদের কাক্সিক্ষত ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং সময় সম্পর্কে সার্বিক ধারণা ও অনুশীলন করতেও তাদের উপদেশ দেন।
প্রতিষ্ঠানের শিক্ষক মিঃ স্কট তার বক্তব্যে ছাত্রকে কিভাবে প্রস্তুত করা যায়, হোমওয়ার্ক এবং মডেল টেস্ট রিভিউ করা, নিয়মিত অনুশীলন, পড়াশোনার সময়, অবশিষ্ট দিনগুলোতে কিভাবে সময় ভাগ করে পড়াশোনা করা যায়, ক্লাসে কিভাবে প্রশ্নোত্তর প্রদান করা যায় সেসব বিষয়ে ছাত্রছাত্রীদের দিকনির্দেশনা প্রদান করেন।
গত বছর যেসব শিক্ষার্র্থীরা স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে তাদের মধ্য থেকে বক্তব্য রাখে সাদমান শেখ। সে তার অভিজ্ঞতার কথা সবিস্তারে তুলে ধরে প্রতিটি শিক্ষার্থীকে বাসায় নিয়মিত কমপক্ষে ৪ ঘণ্টা পড়াশুনার পাশাপাশি মামুনস টিউটোরিয়ালের মডেল টেস্টগুলো বারবার রিভিউ করার পরামর্শ প্রদান করে। সে আরও জানায় যে, মামুনস টিউটোরিয়ালের মডেল টেস্টগুলোর সাথে মূল মডেল টেস্ট-এর ৯০% মিল আছে।
এরপর মামুনস টিউটোরিয়ালের প্রাক্তন ছাত্রী হিসেবে মিস রিয়া, মিস্টার তাহমিদ ও মিস ফাহমিদা আলী বক্তব্য দেয়। মিস রিয়া ব্রঙ্কস সায়েন্স-এ পড়াশুনার অভিজ্ঞতার কথা অভিভাবকদের সাথে শেয়ার করে পরবর্তীতে কলেজ ভর্তিতে তা কিভাবে সহায়ক হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরে।
মিস্টার তাহমিদ শিক্ষার্থীদের হোমওয়ার্ক ও মডেল টেস্টের ওপর গুরুত্বারোপ করে।
এরপর অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের প্রধান শেখ আল মামুন এবং শিক্ষক স্কট। এবং সেই সাথে তারা আগামী ১১ জুলাই থেকে ফ্রি ম্যাথ ওয়ার্কশপ শুরু হচ্ছে বলে ঘোষণা দেন এবং আগ্রহী সকলকে ওয়ার্কশপে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!