বিপুল আনন্দ ও উদ্দীপনায় বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
প্রবাসের পরিচিত সংগঠন বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক বনভোজন গত ২২শে জুন অনুষ্ঠিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ¯িœগ্ধ মনোরম পরিবেশে ওয়েষ্টচেস্টার জজ আইল্যান্ড পার্কে সংগঠনের সকল সদস্য ও পরিবার পরিজনরা হেসে খেলে দিন কাটায়। সকাল সাড়ে নয়টায় জ্যাকসন হাইটস এর মিনা বাজার সুপার মার্কেটের সামনে থেকে ওয়েষ্টচেস্টার জজ আইল্যান্ড পার্কের উদ্দেশে রওয়ানা দেয় গাড়ির বহর। দেড় ঘন্টার পথ অতিকমে করার পর জজ আইসল্যান্ড পার্কে সকলে উপস্থিত হয়। বনভোজন কমিটির আহবায়ক সবুর হোসাইন ( জাহাঙ্গীর) , সদস্য সচিব নাজিরুল ইসলাম রাজু, সংগঠনের সভাপতি ফেরদৌস ওয়াহিদ ও সাধারণ সম্পাদক নওশেদ হোসেন সিদ্দিক ও উপদেষ্টা এ.কে.এম নুরুল হক, মোহাম্মদ টি মোল্লা, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, মীর রেজাউল হক(রেজা), সুমন চৌধুরী ও সংগঠনের সকল কর্মকতা ও সদস্যগন ও প্রবাসের বিভিন্ন সংগঠনের কর্মকতা ও আমন্ত্রিত অতিথিবৃন্ধ নিয়ে বনভোজন উদ্বোধন করেন।
তরমুজ ও হাটডগ পরিবেশনার মধ্যদিয়ে খাওয়া-দাওয়ার প্রথম পর্ব শুরু হয়। খেলাধুলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক মাইনুল ইসলাম (জনি) সহ ক্রিড়া সম্পাদক মাহমুদ ফারুকী । সহযোগীতায় ছিলেন মাসুম বেপারী। খেলাধুলার বিচারক মন্ডলী ছিলেন মোহাম্মদ টি মোল্লা, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, মীর রেজাউল হক(রেজা)।
মধ্যাহ্ন ভোজের সার্বিক সহযোগীতায় ছিলেন, সুমন চোধুরী, মহিবুবুর রহমান অনিক, তৌফিক ভূঁইয়া, দিলিপ সাহা, ফকির আলাউদ্দিন, মোহাম্মদ পারভেজ আলম, মাসুম বেপারী, মোঃ আই ইসলাম(সুমন), , মোহাম্মদ শাহ, গোলাম কিবরিয়া (বাচ্চু), আতিকুর রহমান, আহমেদ কবীর টমাস, রূপন রায় (স্বপন), মোঃ জাহিরুল ইসলাম (বিণ্টু), মাইনুল ইসলাম জনি, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ জাকারিয়া, নাসিম হাওলাদার, মিল্টন ও খোরশেদ আলম।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, সহযোগীতায় মহিবুবুর রহমান অনিক। গান পরিবেশন করেন প্রবাসের শিল্পীবৃন্দ সহ বাংলাদেশ থেকে আগত ক্লোজআপ ওয়ানের শিল্পী রন্টি দাস। গানের সাথে চলে বার্বিকিউ। বার্বিকিউ পরিচালনা করেন, মোহাম্মদ পারভেজ আলম ও আরমান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বনভোজন কমিটির আহবায়ক সবুর হোসাইন ( জাহাঙ্গীর), সদস্য সচিব নাজিরুল ইসলাম রাজু, উপদেষ্টা এ.কে.এম নুরুল হক, মোহাম্মদ টি মোল্লা, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, মীর রেজাউল হক (রেজা), সাধারণ সম্পাদক নওশেদ হোসেন (সিদ্দিক), সি: সহসভাপতি মাহবুবুর রহমান অনিক, মিনবিাজারের পরিচালক সুমন চৌধুরী, মামুন টিউটোরিয়াল’র শেখ আল মামুন, এনওয়াই ইনসুরেন্স’র সিইও শাহ নেওয়াজ, টি জে ইউনাইটেড অটো রিপেয়ার (নুরু), ২১ সেঞ্চুরী অটো রিপেয়ার (শ্রী মধুসুধন নাথ), দেবশ্রী ফ্যাশন (কৃষ্ণ সাহা), উডসাইড কার সার্ভিস (ফিরোজ আহমেদ), সংগঠনের সভাপতি ফেরদৌস ওয়াহিদ।
সার্বিক উপস্থাপনায় ছিলেন মোঃ নওশেদ হোসেন (সিদ্দিক), মাহবুবুর রহমান অনিক। র্যাফেল-ড্র তত্ত্বাবধানে ছিলেন মোঃ নওশেদ হোসেন (সিদ্দিক), দিলিপ সাহা। সহযোগীতায় হাবিবুবুর রহমান, ফকির আলাউদ্দিন, জগদিস নাথ, নাছির বেপারী, লাবনী মোল্লা। র্যাফেল-ড্র প্রথম পুরষ্কার নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক এয়ার টিকিট জিতে নেয় মোঃ আরমান হোসেন, ২য় পুরস্কার আইফোন ৫ এস সুমাইয়া ডোনা, ৩য় পুরস্কার আইপ্যাড পায় রূপন রায় এর সহধর্মনী। এছাড়াও আরও ১৫ টি পুরস্কার জিতে নেয় বিভিন্নজন। বনভোজনের সার্বিক ত্বত্ত্বাবধানে ছিলেন, বনভোজন কমিটির আহবায়ক সবুর হোসাইন (জাহাঙ্গীর), সদস্য সচিব নাজিরুল ইসলাম রাজু, সংগঠনের সভাপতি ফেরদৌস ওয়াহিদ ও সাধারণ সম্পাদক নওশেদ হোসেন সিদ্দিক।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes