নিউইর্য়কে সিএমবিবিএ’র পথমেলা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইর্য়কে বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ‘চার্চ-ম্যাকডোনান্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ)‘র আয়োজনে ব্রুকলীন পথমেলা গত ২২ জুন রবিবার অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজনে। প্রবাসের আমাদের দেশীয় সংস্কৃতিকে মুলধারায় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় সুন্দর এই মেলার। সিএমবিবিএ‘র আয়োজনে এবার পথমেলা ছিল ৯তম। নতুন ইভেন্টে সাজানো মেলায় সকল ভেদাভেদ ভুলে দল ও মতের উর্ধে উঠে জড়ো হয় সব বয়সের প্রবাসী বাংলাদেশীরা। হাজার হাজার লোকের পদভারে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে সবাই। ঝালমুড়ি-চটপটির ঝালে, কমলা লেবুর শরবত প্রান, মহিলাদের শাড়ি-গয়নার দোকানে গিয়ে দর কষাকষিতে আর জনপ্রিয় শিল্পীদের আধুনিক গান, গ্রাম বাংলার পল্লী গীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, লোক সঙ্গীতসহ দেশজ গানে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা রবিবারে পরিণত হয়ে উঠেছিল ‘একখন্ড বাংলাদেশ’ হিসেবে।
দুপুর ১২.৩০ মিনিটে মেলা ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ব্রুকলীন সাউথ জোনের পুুলিশ অফিসার মিষ্টার মাইলন।
এসময় উপস্থিত ছিলেন সিএমবিবিএ‘র মেলা উদযাপন কমিটির আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব খন্দকার এ এইচ এম জগলু, মেলার সমন্বয়কারী মোহাম্মদ মাহাব, ওয়েল কেয়ারের সালেহ আহমেদ, সাইফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আব্দুস সালাম, ত্রুীড়া ও অ্যাপায়ন সম্পাদক- শামীম সিদ্দিকী, এটর্ণী প্যারি ডি সিলভারের প্রতিনিধি নজমুল চৌধুরীসহ আরো অনেকে।
চার্চ-ম্যাকডোনাল্ডের সুপরিসর রাস্তা বন্ধ করে এ মেলায় প্রায় শতাধিক স্টল বসে। সবচেয়ে বেশী স্টল ছিল পোষাক আর গয়নার, এছাড়াও ছিল হরেক রকমের দেশীয় খাবারের দোকান। মেলায় স্টল গুলোর মধ্যে ডা. এস হাসান এমডি’র নিজস্ব ব্যবস্থাপনায় ফ্রি শরবত বিতরন ও মোহাম্মদ এম মাহাবের ‘অটিজম’ বিষয়ক তথ্য প্রদানের স্টল ছিল প্রশংসনীয়। নিউইয়র্ক এবং আশপাশের ষ্টেট থেকে সপরিবারে আসা হাজার হাজার প্রবাসীদের মধ্যে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলার মূল পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী পর্বে মিষ্টার মাইলন উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্রুকলীন সাউথ জোন পুুলিশ কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। মেলার আহবায়ক মো. আনোয়ার হোসেন বলেন, অত্র এলাকার ব্যবসায়ী ও কমিউনিটির স্বার্থে এই মেলা। সিএমবিবিএর ব্যানারে মেলা অনুষ্ঠিত হলেও এটা সার্বজনীন। সদস্য সচিব খন্দকার এ এইচ এম জগলু আইন শৃংখলা বাহিনীর সদস্য, স্পন্সর, ষ্টোরের মালিক ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। মেলার সমন্বয়কারী মোহাম্মদ মাহাব বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সিএমবিবিএ‘র ৯ম মেলা সুন্দর করতে সক্ষম হয়েছি। তিনি মেলা বাস্তবায়নে সহযোগিতার জন্য সকলের নিকট তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ পর্বের শুরুটা ছিল চারুকন্ঠ শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও দলীয় সংগীত। মেলায় বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। মেলা বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের মধ্যে থাকবেন রাবী সিদ্দিকী, ফকির সাহাবুদ্দিন, লেমিজ, স্থানীয় শিল্পী শাহ মাহবুব, শামীম সিদ্দিকীসহ আরো অনেকে। এউপলক্ষ্যে ‘সওদাগর’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।
Success of Brooklyn CMBBA Street Fair 2014
On Sunday June 22nd, 2014 on McDonald Avenue between ave C and Church ave, The Brooklyn community witnessed the cultural activities within the Bengali culture. It was organized by Church McDonald Bangladeshi Business Association (CMBBA). The program started around 12 pm. The opening ceremony was started off by the NYPD Brooklyn South Chief. After that, Brooklyn borough President Eric Adams and Brooklyn district attorney Kenneth Thompson delivered a speech at the stage. 23,000 people gathered around for the fair. The main attraction was the cultural programs and cultural food. The “Swadagor” magazine was published on the occasion of the street fair, it was its 9th edition. With the help of dynamic editors Mr. Abdus Sallam and co-editor Mohammed Mahab. The program was highlighted by Mohammad Anwar Hossain, Member Secretary A.H Khondoker Juglu and coordinator of CMBBA street fair committee 2014 Mohammad Mahab, who is also the South Asian leader of ASAAL and is Vice President. Mahab’s leadership proved what is actually done in order to help a community in many ways. The focus of the fair was children, parents, and the kids consulting booth which was organized by Mohammad Mahab. He had distributed free snacks for children and booklets/resources for parents on how to overcome autism. Mahab has been working with children for over 15 years and guiding parents who are dealing with children with autism. The Brooklyn district attorney office selected five members from CMBBA declaring great leadership and was presented awards for those individuals. The program ended at 8 pm.
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!