Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মামুন’স টিউটোরিয়ালের ক্ষুদে তারকারা

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: July 4, 2014 | 5:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রতিবছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক বাঙালি ছাত্র-ছাত্রী নিউইয়র্কের বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। উজ্জল ভবিষ্যত বিনির্মাণের জন্য প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকের অক্লান্ত শ্রম সাধনার পাশাপাশি টিউটোরিয়াল হোমগুলোরও অবদান কম নয়। এমনই একটি নক্ষত্র গড়ার প্রতিষ্ঠান নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়াল। প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রিন্সিপ্যাল শেখ আল মামুনের মেধা, শিক্ষকতার অভিজ্ঞতা, আত্মত্যাগ, শ্রম, পরামর্শ, কমিউনিটির প্রতি দায়বদ্ধতা, নিজস্ব স্টাইল অনুসরণ করা, সময়োপযোগী পদক্ষেপ, শিক্ষার্থীদের নিজের সন্তানের মত খেয়াল করা, প্রভৃতি কারণে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এবছর বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের মধ্যে কেউ কেউ শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় শিক্ষার পাশাপাশি অন্যান্য মেধাভিত্তিক ক্যাটাগরিতেও নিজেদের উৎকর্ষতাকে ছাড়িয়ে তারা হয়ে উঠছে বাঙালি কমিউনিটির গর্ব ও যুক্তরাষ্ট্রের আগামীদিনের সুনাগরিক হিসাবে। এর মধ্যে মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে বেশ ক’জন ছাত্র-ছাত্রী। গর্ব করার মতো ওরা তিনজন – সাদমান আস-সামি জাহাঙ্গীর, মিথিলা ফারহিন এবং তাসমিয়া কবির। তিনজনই নিজেদের পারদর্শিতার জন্য Valedictorian & Salutatorian পদকে ভূষিত হয়েছে।
মিথিলা ফারজানা
মিথিলা ফারজানা এবছর PSMS-194 স্কুল থেকে ৯৭.০ শতাংশ গড়ে ৬২২ স্কোর করে বর্তমানে Stuyvesant High Schoolএ ভর্তির সুযোগ পেয়েছে। ইতোমধ্যে সে তার মেধার স্বীকৃতিস্বরূপ Valedictorian পদকে ভূষিত হয়েছে। ও বর্তমানে গণিত গবেষণা ক্লাবের সদস্য এবং সেখানে সে টিম লিডার হিসাবে নেতৃত্ব দানের পাশাপাশি পুরষ্কারও পেয়েছে। MOMATH Competition-এ অংশগ্রহণ করে সে প্রথম স্থান অধিকার করে এবং সেখানেও সে পুরস্কারপ্রাপ্ত হয়। শুধু তাই নয় 7th Grade-এ গ্রাজুয়েশনের সময় Math ও ELA-তে Top Student হয়েও সে Award পায়।
ভবিষ্যতে নিউরো সার্জন হওয়ার অদম্য ইচ্ছায় ও এখন থেকেই নিজেকে গড়ে তুলছে। পিতা মাতার অনুপ্রেরণা, নিয়মানুবর্তিতা, প্রতিযোগিতার মনোভাব, সময়ের কাজ সময়ে করা, শিক্ষকের পরামর্শ বিশেষ করে মামুন’স টিউটোরিয়ালের গাইড লাইন ওর জীবন গড়ার পিছনে কাজ করেছে বলে সে জানায়। সে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাভার্ড ইউনিভার্সিটিতে পড়ারও আগ্রহ প্রকাশ করে।
তাসমিয়া কবির

তাসমিয়া কবির এবছর MS-118 স্কুল থেকে ৯৮.০ শতাংশ গড়ে ৬৬৭ স্কোর করে বর্তমানে Bronx Science High School -এ ভর্তির সুযোগ পেয়েছে। সেও তার মেধার স্বীকৃতিস্বরূপ Salutatorianপদকে ভূষিত হয়েছে। আত্মবিশ্বাস, অধ্যাবসায়, কঠোর পরিশ্রম, বাবা-মা ও ভাইয়ের অনুপ্রেরণা, অদম্য ইচ্ছাশক্তির ও সর্বোপরি মামুন’স টিউটোরিয়াল তথা শিক্ষক শেখ আল মামুনের পরামর্শ ও নির্দেশনা তাকে ভাল রেজাল্ট করতে সহায়তা করেছে বলে সে জানায়। তবে সে সবচেয়ে তাকে অনুপ্রেরণা প্রদানকারী হিসাবে তার বড় ভাইয়ের কথা বলেছে। সে বলেছে, ছোটবেলা থেকেই সে সবসময় নিজের ভাইকে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী বলে মনে করে এবং তাঁর সাথে প্রতিযোগিতার মনোভাব নিয়ে নিজে ভাল করার প্রত্যয়ী হয়। ভবিষ্যতে pediatrician হওয়া এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ হার্ভার্ড ইউনিভার্সিটিতে নিজের পড়াশুনার পাশাপাশি কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত করবে বলে সে সকলের কাছে দোয়া চায়।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটরিয়ালের দ্বিতীয় শাখা চালু হয়েছে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) সুপরিসর স্থানে গত মাসে এই শাখাটি চালু হয়েছে। শেখ আল মামুন জানান, মামুন’স টিউটরিয়ালে ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য জরুরি বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুনস টিউটরিয়ালে। নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্রছাত্রীরাও। শেখ আল মামুন জানান, সেখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইক এন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা পেয়ে অনেক ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিনসহ টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। ইতোমধ্যে তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং শেষ করে অনেক ছেলে-মেয়ে সিটির স্পেশালাইজড হাইস্কুলে, এসএটিতে ভালো স্কোর করে টপ টিয়ারের কলেজে ভর্তি হয়েছে।

মামুন’স টিউটোরিয়ালের ‘ফ্রি ম্যাথ ওয়ার্কশপ’
প্রবাসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস্্ শাখায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে ‘ম্যাথ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগ্রহী অভিভাবকদের অতিসত্ত্বর নি¤œ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মামুন’স টিউটোরিয়াল- ফোন নং ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV