৪ জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম: ৪ জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের ২৩৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। নিউইয়র্কে ইস্ট রিভারে যথারীতি মেসির আতশবাজি অনুষ্ঠিত হবে সূর্য অস্ত যাওয়ার সময় থেকে। টানা ৫ বছর এ আতশবাজি হাডসন রিভারে অনুষ্ঠিত হওয়ার পর এবার তা ফিরলো ইস্ট রিভারে। আয়োজকরা আশা করছেন আগের যে কোনো সময়ের চেয়ে এবারের অনুষ্ঠান হবে অনেক বেশি জমকালো। ব্রুকলিন ব্রিজের কাছ থেকে ৩টি বার্জে এ আতশবাজির চোখ ধাঁধানো অনুষ্ঠান হবে। হোয়াইট হাউসের সামনের মল, লাসভেগাস, ডিজনিওয়ার্ল্ড, আটলান্টিক সিটি, মায়ামিসহ প্রভৃতি স্থানেও আতশবাজির প্রস্তুতি চলছে। ফোর্থ জুলাই উপলক্ষে বাংলাদেশী-আমেরিকানরাও সরব। উপরোক্ত কর্মসূচিতে অংশ নেবেন অনেকে সপরিবারে। তবে রোজা থাকায় অনেকে ঘরে বসেই স্বাধীনতা দিবসের কর্মসূচি প্রত্যক্ষ করবেন।
স্বাধীনতা দিবস পর্যন্ত এক সপ্তাহে সারা আমেরিকায় ৭৮০০ জন সিটিজেনশিপের শপথ নিচ্ছেন। নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশসহ ৪৭ দেশের ১৫০ জন শপথ নেন সিটিজেনশিপরা। এ অনুষ্ঠান ২ জুলাই বুধবার। ইউএসসি আইএস-এর নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ডিরেক্টর ফিলিস কভেন এ সময় বক্তব্য দেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট ড. এন্থনী মার্কন শুভেচ্ছা জানান নয়া সিটিজেনদের। ইউএস সিআইএস-এর পক্ষ থেকে জানা গেছে, নয়া সিটিজেনদের মধ্যে বাংলাদেশী রয়েছেন ৮ জন।
তবে দিনটিতে নিউইয়র্কসহ বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী