Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকানরা নিজেকে ধনী মনে করেন যখন

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 4, 2014 | 5:34 PM

ডেস্ক: এক-চতুর্থাংশ আমেরিকান বিশ্বাস করেন তারা একদিন ধনী হবেন। তাদের এই স্বপ্নটা কি বাস্তবসম্মত? ধনীদের সংজ্ঞায়িত করতে বহু বিষয়কে বিবেচনায় আনতে হয় যার মধ্যে অন্যতম একটি বিষয় আপনার উপার্জনের পরিমাণ। তবে আপনি যত বেশি পয়সা উপার্জন করবেন, ধনী হতে এর চেয়েও বেশি অর্থ প্রয়োজন বলে মনে হবে।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, স্থানের বিবেচনায় বছরে ১০ হাজার ডলার থেকে ৪ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত উপার্জন করলে ধনী বলে মনে করা যায়। জরিপে ১ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২০ শতাংশ মনে করেন তারা এক সময় ধনীদের কাতারে নাম লেখাবেন।

গবেষণায় জনসংখ্যা তত্ত্বের ভিত্তিতে দেখা হয়, জনগণ ধনী হওয়ার বিষয়ে কীভাবে ইচ্ছে পোষণ করেন। পুরুষ এবং কলেজ পাস করেছেন এমন মানুষের মধ্যে নারী ও কলেজ শেষ করেনি এমন মানুষের চেয়ে ধনী হওয়ার স্বপ্ন বেশি। আবার এদের মধ্যে শহরে যারা বাস করেন তাদের ২৮ শতাংশ বিশ্বাস করেন তারা সম্পদশালী হবেন। অন্যদিকে, শহরতলির মানুষের ১৮ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৫ শতাংশ মানুষ এ ধারণায় বিশ্বাসি।

আমেরিকায় হাউজহোল্ড ইনকামের সর্বনিম্ন পরিমাণ বছরে ২৫ হাজার ডলার। ১৫ বছর বয়স পেরিয়েছে এমন প্রত্যেক নাগরিকের উপার্জনকে হাউজহোল্ড ইনকাম বলা হচ্ছে। তারা বিশ্বাস করেন এই সংখ্যা ২ লাখ ৯৩ হাজার হলেই ধনী হওয়া যাবে। অন্যদিকে, যাদের উপার্জন ৩০ হাজার থেকে ৬০ হাজার ডলার তাদের মতে ধনাঢ্য হতে প্রয়োজন ৩ লাখ ৯৪ হাজার ডলার। এদিকে, ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার ডলার আয় যারা করছেন তাদের প্রয়োজন ৪ লাখ ২৬ হাজার ডলার। বছরে ১ লাখ ২০ হাজার ডলার যারা আয় করছেন, তাদের মতে ৫ লাখ ১ হাজার ডলার আয় করতে পারলেই তারা ধনী।

গবেষণায় বলা হয়, আমেরিকার অধিকাংশ মানুষের হাউজহোল্ড ইনকাম ১ লাখ ডলারের মতো।

সূত্র : বিজনেস ইনসাইডার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV