Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চঞ্চল শিশুদের নিয়ে ১০টি কাজে মেতে উঠুন আপনিও

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: July 6, 2014 | 4:50 PM

আপনার শিশুগুলো কি খুবই চটপটে আর চঞ্চল? এ ধরণের শিশুদের এত বেশি জীবনীশক্তি থাকে যে তাদের সঙ্গে মানিয়ে চলাটা কঠিন ব্যাপার হয়ে পড়ে। এদের সঙ্গে আটটি কাজ করুন যা আপানার জন্যও উপভোগ্য হয়ে উঠবে।
১. ক্যাম্পিং : চঞ্চল শিশুদের সঙ্গে একবার ক্যাম্পিং করার সুযোগটা নিতে পারেন। দূরে কোথাও ঘুরতে গিয়ে ক্যাম্পিং করুন। মাছ ধরা, সাঁতার কাটা, পাহাড়ে চড়া ইত্যাদি কাজ করতে বেরিয়ে পড়ুন তাদের নিয়ে। এই রোমাঞ্চকর কাজটি করতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাই আপনিও চেষ্টা করে দেখুন।
২. সাইক্লিং এবং হাঁটা : চঞ্চল বাচ্চাদের জন্য আনন্দময় হবে কাজটি। একইসঙ্গে হবে আপনার জন্যেও। খালি রাস্তায় গিয়ে বাচ্চাকে নিয়ে সাইক্লিং করুন এবং হাঁটুন। কাছের কোনো পার্কে গিয়েও কাজটি করা যায়।
৩. আইটডোর খেলাধুলা : ব্যাডমিন্টন বা টেনিসের মতো আউটডোর খেলাগুলো পারিবারিকভাবে সময় কাটানোর দারুণ মাধ্যম। শিশুদের নিয়ে এসব খেলায় মেতে উঠুন। এতে দারুণ ব্যায়ামও হবে এবং পারিবারিক বন্ধনও হবে সুদৃঢ়।
৪. দিনে ঘুরে বেড়ানো : দিনে দুপুরে ঘুরে বেড়ানোরও সুন্দর জায়গা রয়েছে চারপাশে। না জেনে থাকলে অনলাইনে সার্চ দিয়ে জেনে নিতে পারেন। আবার দূরে নানা পিকনিক ও শুটিং স্পট রয়েছে যেখানে শিশুদের নিয়ে দারুণ সময় কাটিয়ে আসতে পারেন। এসব স্থানে খাওয়াসহ আরামের ব্যবস্থাও রয়েছে।
৫. চিড়িয়াখানা : শহুরে জীবনে বন্য প্রাণীদের তো আর দেখা যায় না। তাই শিশুরা এনিমেল প্ল্যানেট বা জিওগ্রাফির মতো টেলিভিশন চ্যানেলগুলো মুগ্ধ বিস্ময়ে দেখে। তাই তাদের নিয়ে যদি চিড়িয়াখানায় নিয়ে গিয়ে পশু-পাখিদের দেখিয়ে আনেন, তবে আনন্দের সীমা রইবে না। তাদের সঙ্গে আপনিও উপভোগ করুন।
৬. জাদুঘর : দেশের জাতীয় বা বিজ্ঞান জাদুঘরে শিশুদের নিয়ে যান। সমাজ-সস্কৃতি-ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব বিষয়ে আগ্রহ বাড়বে। সেইসঙ্গে উপভোগ্যও হয়ে উঠবে ঘুরে আসাটা। ছোটদের নিয়ে ঘুরতে গেলে তাদের সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা আপনার কাছেও ভালো লাগবে।
৭. থিয়েটার বা কনসার্ট : শিশুদের নিয়ে কোনো থিয়েটারে গিয়ে নাকট বা সিনেমা দেখে আসুন। অথবা উত্তাল কনসার্টে গিয়ে ব্যাপক উদ্যমে লাফালাফি করে আসুন। বিষয়টি অনেক মজার হবে। সেখানে অন্যদের সঙ্গে নেচে-গেয়ে শিশুদেরও আনন্দ হবে মাত্রাছাড়া।
৮. ওয়াটার পার্ক : ওয়াটার পার্কে গিয়ে পানি মধ্যে ঝাঁপাঝাঁপি করে আসুন। বিশেষ করে গরমের দিনে এর চেয়ে মজার কিছু নেই। গোটা পরিবারকে নিয়ে এসব স্থানে ঘুরে আসাতে সবারই ভালো লাগবে। তা ছাড়া এসব পার্কের নানা রকম ওয়াটার রাইড, স্লাইড ইত্যাদি দারুণ রোমাঞ্চকর।
৯. সমুদ্র সৈকতে ভ্রমণ : সমুদ্রে ঘুরে আসা সবচেয়ে আনন্দময় কাজগুলোর মধ্যে একটি। কয়েক দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সমুদ্র সৈকত থেকে। এতে আপনারও স্ট্রেস দূর হবে, আবার দুষ্টামি করার বিশাল ক্ষেত্রে পেয়ে যাবে চটপটে শিশুগুলো।
১০. উদ্ভিদপূর্ণ পার্ক এবং প্রাকৃতিক পার্ক : বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যান শিশুদের নিয়ে। গাছ চেনার পাশাপাশি ছোটাছুটি করতে পারবে ইচ্ছামতো। এ ছাড়া প্রাকৃতিক পরিবেশ নিয়ে তৈরি বড় বড় পার্কে ঘুরিয়ে আনুন। বিশেষ করে চঞ্চল শিশুদের জন্য এমন জায়গা খুবই আনন্দের। সূত্র : ইন্টারনেট/কালের কণ্ঠ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV