নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলাম নিহত, ড. মোমেনের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ওজোনপার্কের একটি স্ট্রীট থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় ১০ জুলাই বুধবার ভোর রাত প্রায় ৩টায় নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রীটের কর্ণার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাজমুলের বাল্যবন্ধু শাহীন আজমল নিহতের পারিবারিক ও হাসপাতাল সূত্রের উদ্বৃতি দিয়ে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম ১০ জুলাই বুধবার রাত ১০ টা থেকে ভোর রাত ৩টার মধ্যে কোন এক সময় দুর্বত্তের হাতে নিহত হন। ওই দিন রাত ১০ টায় বাসা থেকে বের হবার পর আর তিনি বাসায় ফিরেন নি। হাসপাতাল থেকে ভোরে তার মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে। ১০ জুলাই বুধবার ভোর রাত ৩টার নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রীটের কর্ণারে তার লাশ পড়েছিল। নজমুল ইসলামের লাশ দেখে জনৈক পথচারী পুলিশে কল করে। সংবাদ পেয়ে পুলিশ অকুস্থল থেকে তার লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার দুই চোখের নীচে কালো গভীর ক্ষত রয়েছে। কপালেও ক্ষত আছে। সেটি কংক্রিটের রাস্তার ওপর পড়ে যাবার দাগও হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। জ্যামাইকা হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছেন, ময়না তদন্তের আগে কিছুই বলা সম্ভব হচ্ছে না।