ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে বেঙ্গল রেষ্টুরেন্টে গত ৭ জুলাই সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর গেস্টাভো রিভেরা। বিশেষ অতিথি ছিলেন স্টেট এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, ওয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালেহ আহমেদ।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় এবং সভাপতি রেজাউল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, রাকেন, বিএসিসি সেক্রেটারী নজরুল হক, নূরুল এহিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মো: শামীম মিয়া, স্টার্লিং ফর্মেসীর কর্ণধার জাকি জৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, ডেমোক্র্যাট নেতা আব্দুস শহীদ, প্রবাসের জনপ্রিয় শিল্পী জিল্লুর রহমান, প্রগ্রেসিভ ব্রঙ্কস বাংলাদেশী কম্যুনিটির সেক্রেটারী জামাল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি মির্জা মামুন, পার্কচেস্টার মেডিক্যালের কর্ণধার এমি পোল্যান্ড, পার্কচেস্টার ফর্মেসীর কর্ণধার রফিক পাটেয়ারী, জুয়েল প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইমাম মজিবুর রহমান। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও নতুন প্রজন্মের অনেকে উস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম আমেরিকান মূলধারার সাথে মিশে গেলেও তাদের স্বাতন্ত্রবোধ, নিজস্ব স্বত্তা, সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতি ধরে রাখতে হবে। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ অনুষ্ঠান ভ’মিকা রাখবে।
এ আয়োজনে সহযোগিতাকারীসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজকরা।
সুস্বাদু ইফতারী ও পরে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!