Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ব্যতিক্রমী ইফতার

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 9, 2014 | 9:38 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : ধর্মীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ইফতার বিতরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ইফতারের পূর্ব মুহূর্তে এসোসিয়েশনের পক্ষ থেকে ডাউন টাউন ম্যানহাটানে কয়েকশ ব্যবসায়ীর দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেন। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ব্যবসায়ীদের জন্য ব্যতিক্রমী এ ইফতার আয়োজন করে সবার দৃষ্টি কেড়েছে।
গত শুক্রবার বিকেলে ডাউন টাউন ম্যানহাটানে গিয়ে দেখা গেছে, তাদের ব্যতিক্রমী এ আয়োজন। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদল, সাধারণ সম্পাদক রিয়াজুল কাদের লস্কর মিটু, সহ-সভাপতি এম আজিজ হিরু, মোঃ সামসুল আলম ও সেলিম চৌধুরী, যুগ্ম সম্পাদক সবুজ এবং মোঃ রানা, সাবেক যুগ্ম সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ হানিফ, মহিলা সম্পাদক তছলিমা বেগম, অফিস সহকারী মোঃ কামাল, সদস্য সফিক খান, মাহবুব উদ্দিন ঠাকুর, হুমায়ূন কবির লিটন, মিজানুর রহমান, সাইফুর রহমান সুমন, শিপন, রাজু, আরিফুর রহমান আরিফ, মোঃ লিটন, সুমনসহ অন্যান্য কর্মকর্তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে ট্রলিতে করে ইফতারির বক্স নিয়ে ছুটে যান দোকানে দোকানে। ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরি, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটে শ শ ইফতারির বক্স দোকানী-কর্মচারীদের হাতে হাতে পৌঁছে দেন তারা। বক্সে ছিল নানা রকমের মজাদার ইফতারি।
এদিকে, ইফতার বিতরণ শেষে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে ইফতার পার্টি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদলের সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদ রিয়াজুল কাদের লস্কর মিটুর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোটভাই অধ্যক্ষ মোঃ আবদুল হক নুরু ও মামুনস টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন। এ সময় এসোসিয়েশনের নির্বাচন কমিশনার মোঃ কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ইফতার বিতরণ ও ইফতার পার্টি প্রবাসে ইসলামি ও বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে। বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সবার মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো প্রগাঢ় হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, এখানকার বাংলাদেশী ব্যবসায়ী ভাই-বোনেরা একটি পরিবারের মতো। প্রতি বছরের মতো রমজান মাসে প্রত্যেক শুক্রবার কমিটির পক্ষ পুরো ডাউট টাউন ম্যানহাটানের বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সদস্যদের মাঝে ইফতার বণ্টন করা হবে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সভাপতি বলেন, কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে একটি মসজিদ চালু করা হয়েছে যেখানে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করা হয়। ভবিষ্যতে আরো এ ধরনের সমাজসেবামূলক কর্মকা- চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদল জানান, পর্যটকদের শপিংয়ের জন্য আকর্ষণীয় ব্যবসা কেন্দ্র হচ্ছে চায়না টাউন খ্যাত ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরি, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটগুলো। এখানে বাংলাদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের মোট সদস্য সংখ্যা তিন শতাধিক।
তরিকুল হোসেন বাদল জানান, ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন বিগত কয়েক বছর ধরে ইফতার বিতরণের কাজটি করে আসছে এখানকার মার্কেটগুলোতে। আমেরিকাতে বাঙালি ব্যবসায়ীদের মধ্যে দোকানে দোকানে গিয়ে ফ্রি ইফতার বিতরণের কাজটি তারাই প্রথম শুরু করেন। ২০০২ সাল থেকে প্রতি রমজানে প্রত্যেক শুক্রবার তারা নিয়মিত ইফতার বিতরণ করে আসছেন। তিনি জানান, ডাউন টাউন ম্যানহাটানে তাদের সদস্য ছাড়াও অন্যান্য মুসলমান ব্যবসায়ীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। এখানকার কাস্টমাররা ভিনদেশী। ইফতারের পূর্ব মুহূর্তেও ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে হয় বেচাকেনা নিয়ে। সেজন্য কাস্টমার বিদায় করে ইফতার সংগ্রহ করা অনেকের জন্য সমস্যা হয়। এছাড়া সকল ব্যবসায়ীর এক সাথে বসে ইফতার করাও সম্ভব হয়ে ওঠে না। তাই অন্তত সপ্তাহে একদিন তারা তাদের ব্যবসায়ীদের জন্য এ আয়োজনটি করছেন। তরিকুল হোসেন বাদল বলেন, পারস্পরিক সম্প্রীতি, সংযম ও মানবতাবোধের গুণাবলী অর্জন এবং হিংস্রতা ও পাশবিকতা বর্জন করার জন্যই মহান ¯্রষ্টা রমজানের মাস দিয়েছেন। ইফতার বিতরণের মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দোকানে বসে ফ্রি ইফতার পেয়ে ব্যবসায়ীরাও খুব খুশি। সকলে এর ভূয়সী প্রশংসা করেন। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, ইফতারের পূর্ব মুহূর্তে ব্যস্ত সময়ে ইফতারের এ ব্যবস্থা করে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন একটি মহৎ কাজ করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV