Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তারাবির জামাতে উপচে পড়া ভিড় : রেস্টুরেন্টগুলোতে বাহারী ইফতারীর সমাহার

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: July 10, 2014 | 4:07 AM

ইউএসএ নিউজ অনলাইন : নিউইয়র্ক মুসলমানগণ যথাযথ মর্যাদা আর ধর্মীয় উদ্দীপনায় পালন করছেন ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির মাস রমজান। উত্তর আমেরিকায় গত ২৯ জুন রোববার শুরু হয়েছে পবিত্র রমজান। যদিও ২৮ জুন থেকেও নিউইয়র্ক, ম্যাসেচুসেটস, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনা, জর্জিয়াসহ বিভিন্ন স্টেটে অনেকে রোজা শুরু করেন। গ্রীষ্মের তাপদাহে এবারের রোজার সময় হচ্ছে প্রায় ১৬ ঘন্টা। রোজার অন্যতম অনুসঙ্গ হচ্ছে ইফতার। সারাদিন রোজা রাখার পর সাধ্যমত উপাদেয় খাবার দিয়ে ইফতার করছেন রোজাদাররা। রোজাদারদের প্রতি লক্ষ্য রেখে নিউইয়র্কে বাংলাদেশী রেস্টুরেন্টগুলো আয়োজন করেছে বাহারি সব ইফতারের। নানাবিধ উপাদেয় আর মুখরোচক খাবার দিয়ে ইফতারীর পসরা সাজিয়েছেন তারা। ইফতারী কিনতে বিকাল ৩টা থেকে রোজাদাররা বিভিন্ন রেস্টুরেন্ট ভীড় জমান। ব্যবসায়ীরা জানান, সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে এসব ইফতারী। মুল্যহ্রাস ঘোষণা করা হয়েছে গ্রোসারীগুলোতেও। রোজা উপলক্ষে তাদের বিক্রি বেড়েছে।
সরেজমিনে গিয়েও দেখা গেছে রেস্টুরেন্টগুলোর ইফতারী কেনা-বেচার জমজমাট অবস্থা। বাজারে ইফতারীর জন্য দীর্ঘ লাইন দেখা যায়। রমজানের প্রথম দিন থেকেই নিউইয়র্কে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলীন, ওজনপার্কসহ বিভিন্ন বাংলাদেশী অধ্যুষিত এলাকায় রেস্টুরেন্টগুলিতে শুরু হয়েছে মজাদার ইফতারী বিক্রি। অনেক দোকানে ঝোলানো হয়েছে পবিত্র মাহে রমজান খোশ আমাদেদ ইত্যাদি ব্যানার। দুপুরের পরেই এই রেস্টুরেন্টগুলোতে সারি সারি করে সাজিয়ে রাখা হয় রকমারি ইফতারের বক্স। ট্রেতে সাজানো থাকে নানাবিধ ইফতারী। যাতে ক্রেতারা পছন্দমত ক্রয় করতে পারেন তাদের ইফতারি। ইফতার আইটেমের মধ্যে রয়েছে বুট, মুড়ি, পেঁয়াজ, ছোলা, খেজুর, বিভিন্ন ধরনের কাবাব, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, ভুনা খিচুরী, বেগুনি, জিলাপী ইত্যাদি।
বাংলাদেশী প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ইফতারে তাদের সুস্বাদু আয়োজনের কথা জানান। ইফতারী বক্সে রকমারী পিঠা, সমুচা, সিঙ্গারা, জিলাপী, পিয়াজু, বেগুনি, বিরিয়ানী, চপ ইত্যাদি সহকারে ইফতারী বক্স সাজিয়েছেন বলে জানান তারা। এছাড়াও স্পেশাল বিরিয়ানী, হালিমসহ নানাবিধ খাবার রয়েছে রোজাদারদের জন্য।
জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেনের ম্যানেজার জুয়েল জানান, বিশেষ ইফতার বক্স ছাড়াও খোলা ইফতারী পাওয়া যাচ্ছে তাদের এখানে। ইফতার বক্সের দাম রাখা হয়েছে ৬.৯৯ ডলার। তাদের এখানে প্রায় ১৭ আইটেম দিয়ে করা হয়েছে ইফতার বক্স। এতে রয়েছে ছানা বুট, পিয়াজু, মুড়ি, শাক পাকোরা, চিকেন পাকোা, হাজি বিরিয়ানী/ চিকেন বিরিয়ানী/ তেহেরি, খেজুর, জিলাপি, আপেল, আঙুর, ক্যান্টালপ, তরমুজ, ফ্রাইড ফুলকপি, আলুচপ, বেগুনি, মরিচ, ভ্যাজিট্যাবল ইত্যাদি। তিনি জানান, ক্রেতাদের সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে তাদের। তবে যে কোনো পরিমাণ লোকের ইফতার অর্ডার সরবরাহ করতে সক্ষম তারা। ইফতারসহ প্রত্যেক জিনিসের গুণগত মান রক্ষা করেই গ্রাহক সেবা দিচ্ছেন বলে জানান তিনি।
হাট বাজার রেস্টুরেন্টের অন্যতম স্বত্ত্বাধিকারী মহসীন ননী জানান, বিশেষ বিশেষ আইটেম দিয়ে সাজানো হয়েছে ইফতারী বক্সে। ইফতার বক্স ছাড়াও খোলা ইফতারী রয়েছে তাদের এখানে। ইফতার পার্টিরও ব্যবস্থা রয়েছে।
খাবার বাড়ি রেস্টুরেন্টের অন্যতম স্বত্ত্বাধিকারী হারুন ভ’ইয়া জানান, ইফতার বক্সছাড়াও খোলা ইফতারী পাওয়া যায় সেখানে। ইফতার পার্টিরও ব্যবস্থা রয়েছে।
ফুডকোর্ট এবার মজাদার ইফতারের আয়োজন রয়েছে বলে জানান এর অন্যতম স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম খান। ইফতার বক্সছাড়াও খোলা সব ইফতারী পাওয়া যায় সেখানে। ইফতার পার্টিরও ব্যবস্থা রয়েছে।
জ্যাকসন হাইটস এর মেরিট কাবাব হাউস এর একজন কর্মচারি জানান, তাদের এখানে সুস্বাদু ইফতারী ব্যবস্থা রয়েছে। ইফতার পার্টির জন্য ইফতার বক্সও সরবরাহ করেন তারা।
জ্যাকসন হাইটসের প্রিমিয়াম সুইটস ও আবদুল্লাহ সুইটসও তাদের বিশেষ বিশেষ আইটেম দিয়ে সাজিয়েছেন তাদের ইফতারী আইটেম। মূল্যও বেশ কম বলে জানিয়েছেন তারা।
পার্কচেস্টারের নীরব রেস্টুরেন্টের স্বত্ত্ব¡াধিকারী বখতিয়ার রহমান খোকন জানান, তাদের এখানে রয়েছে ৯ আইটেম দিয়ে করা বিশেষ ইফতার বক্স। দাম মাত্র ৬ ডলার। এতে রয়েছে পিয়াজু, বুট, মুড়ি, খেজুর, মরিচ, বেগুনি, চপ, কাবাব, বিরিয়ানী সহ মুখরোচক পিঠা ইত্যাদি। এ ছাড়াও প্রতিদিন রোজাদারদের জন্য তৈরী করা হয় স্পেশাল তেহারী, খিচুরী ও বিরিয়ানী। ইফতার পার্টির জন্য বক্সসহ অন্যান্য খাবার ডেলিভারীরও ব্যবস্থা রয়েছে।
জ্যামাইকার বিখ্যাত তাজমহল রেস্টুরেন্টের মামুন খান জানান, তারা নিয়মিত ইফতারী তৈরী করছেন। রোজাদারদের খাবারে বৈচিত্রতা দানের জন্য অন্যান্য খাবারের ব্যবস্থাও রয়েছে তাদের এখানে।
এছাড়া জ্যামাইকার সাগর, ঘরোয়া, কিং কাবাবেও রয়েছে ইফতারের বাহারি আয়োজন। তাদের এখানে ইফতারের জেনারেল আইটেম ছাড়াও রয়েছে মজাদার হালিম, বিরিয়ানী ও তেহারী। ইফতার পার্টিরও ব্যবস্থা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এস্টোরিযার সুন্দরবন রেস্টুরেন্ট থেকে জানানো হয়, এবার তাদের ইফতার বক্সে দাম রাখা হয়েছে ৬ ডলার। উপরে নীচে মিলিয়ে মোট ১০০ জনের ইফতার পার্টির ব্যবস্থা রয়েছে।
এস্টোরিয়ার ৩৬ এভিনিউ এর আলাদীন থেকে জানানো হয় তারা ইফতারীর জন্য বিপুল আয়োজন করেছেন। রকমারী পিঠা, সমুচা, সিঙ্গারা, জিলাপী, পিয়াজু, বেগুনি, তেহারী খিচুরী সহ ইফতারীর জন্য বিভিন্ন মুখরোচক আয়োজন রয়েছে। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ইফতারী বক্স।
ওজন পার্কের ১২১৫ লিবার্টি এভিনিউতে অবস্থিত ‘মতিন স্পাইসি এন্ড সুইটস’র ইফতারির ব্যাপক আয়োজন রয়েছে। তাদের এখানে অন্যতম আইটেম হিসেবে থাকছে বিশেষ জিলাপী। এই বিশেষ জিলাপী প্রতি পাউন্ডের দাম ৬ ডলার। নিউইর্য়কে বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির লোকদের নিকট মতিনের জিলাপীর কদর আলাদা। গরম গরম জিলাপী তুলে রাখলেই নিমিষেই শেষ হয়ে যায়। মতিন গ্রুপের সিইও ও প্রেসিডেন্ট আবুল কালাম জানান, মতিন স্পাইসির জিলাপীর কদর সারা বছর জুড়ে। তবে পবিত্র রমজাম মাস এলে চাহিদা আরো বেড়ে যায়। রমজানে প্রতিদিন প্রায় ৪’শ পাউন্ড জিলাপী বিক্রি হয়। বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও সংগঠনের পূর্ব থেকেই ইফতারি অর্ডার থাকে। মতিন স্পাইসি এন্ড সুইট রেস্টুরেন্টে জিলাপী ছাড়াও সাধারণ ইফতারের ব্যবস্থা রয়েছে। তিনি জানান, ইফতার পার্টিসহ যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকেন।

যুক্তরাষ্ট্রে তারাবির জামাতে উপচে পড়া ভিড়

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে তারাবির জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবার আমেরিকায় প্রায় ২৫ শতাধিক মসজিদেই তারাবি নামাজ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। রমজান উপলক্ষে মসজিদ এবং এর আশপাশে নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, গাড়ি পার্কিংয়ের সমস্যাও দুরা করা হয়েছে অধিকাংশ এলাকায়।
প্রবাসী বাংলাদেশীদের পরিচালনাধীন মসজিদগুলোর পবিত্র তারাবির জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবার একইসাথে স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ায় তারাবিতে নতুন প্রজন্মের উপস্থিতি বেড়েছে। একইভাবে বেড়েছে নতুন প্রজন্মের রোজাদারও। সুললিত কণ্ঠের অধিকারী হাফেজরা বিভিন্ন মসজিদে তারাবির নামাজে ইমামতি করছেন। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে ২৮ জুন শনিবার দিবাগত রাত থেকে পবিত্র মাহে রমজানের তারাবিসহ জামাত শুরু হয়। অবশ্য ২৭ জুন শক্রবার দিবাগত রাত থেকে রমজানের তারাবির জামাত শুরু হয় আরিজোনার কয়েকটি মসজিদে। এছাড়া প্রথম রোজার বিকাল অর্থাৎ রোববার মাগরিব থেকে প্রতিদিন রোজাদারের জন্য সুস্বাদু ইফতারির আয়োজনও রয়েছে প্রায় প্রতিটি মসজিদে। নির্ধারিত ইফতারি ছাড়াও মাঝে মাঝে তারাবির নামাজের সময় কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে নামাজে অংশ গ্রহণকারীদের মধ্যে পানির বোতলও বিলি করে থাকেন।
বেশিরভাগ মসজিদে রাত সোয়া ১০টায় এবং সাড়ে ১০টায় এশার নামাজসহ নিয়মিতভাবে তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন মসজিদের সব কটি ফ্লোরসহ বেসমেন্ট, পাশের বর্ধিত অংশে শ শ ধর্মপ্রাণ পুরুষ-মহিলা নিয়মিত তারাবিসহ জামাতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। মহিলাদের জন্যও বিশেষভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলা মুসল্লিদের সুযোগ-সুবিধা দেখাশুনার জন্য নামাজে অংশগ্রহণকারী মহিলাদের মহিলা স্বেচ্ছাসেবিকা মনোনীত করা হয়েছে। প্রতিদিন এশার জামাতের পূর্বে মসজিদের ইমামরা মুসল্লিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুসল্লিরা হাফিজদের তেলাওয়াত পিনপতন নীরবতায় শ্রবণ করেন। তারাবির নামাজ রাত সাড়ে ১০টায় শুরু হলেও মোটামুটি পৌনে ১২টার মধ্যেই শেষ হয়।
এদিকে মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV