শিশুদের জন্য…
: কম্পিউটার শুধু বড়রাই ব্যবহার করবে, এমন নয়, আবার বড়দের সব সফটওয়্যার তারা বুঝতে পারবে, সেটিও ভাবার কারণ নেই। কাজের খাতিরেই প্রতিনিয়ত কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে নানা সফটওয়্যার। তবে কম্পিউটার ও অন্য কাজের সফটওয়্যারগুলো চলে যে প্রোগ্রামে, সেই অপারেটিং সিস্টেম সাধারণত বড়দেরই হয়ে থাকে। শিশুদের জন্য সত্যি সত্যি এক জাদুর জগৎ তৈরি করে দিয়ছে ইজিবিটসের ‘ম্যাজিক ডেস্কটপ’। এটি শুধু সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমই শুধু নয়, বরং ছোটদের জন্য তৈরি করা একটি পূর্ণাঙ্গ কম্পিউটার-ব্যবস্থা। এখন পর্যন্ত ‘ম্যাজিক ডেস্কটপ’ ইনস্টল করা প্রায় সাড়ে সাত কোটি কম্পিউটার বিক্রি হয়েছে। এ ছাড়া ওয়েবসাইট থেকে সরাসরি নামিয়ে নিয়েও যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যায় এটি। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন এটি ব্যবহার করার সময় কখনোই মনে না নয় যে বড়দের কম্পিউটার ছোটরা ব্যবহার করছে, বরং এখানে সবকিছুই তৈরি করা হয়েছে ছোটদের উপযোগী করে। এটি দিয়ে অভিভাবকেরাও নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ, ইন্টারনেট বা কম্পিউটারের অপব্যবহার করা যাবে না।
ম্যাজিক ডেস্কটপ কী?
ম্যাজিক ডেস্কটপে ইন্টারনেটে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রয়েছে শিক্ষামূলক, বিনোদন, যোগাযোগ, সৃজনশীলতার চর্চাসহ বিভিন্ন কাজের সফটওয়্যার। এর প্রতিটি অংশেই এমন কিছু সুবিধা আছে, যেগুলো ছোটদের শেখার জন্য উদ্বুদ্ধ করবে। ম্যাজিক ডেস্কটপের সব অপশন যেমন—ডেস্কটপ, মেনু, বাটন, সফটওয়্যার ইত্যাদি রঙিন আকর্ষণীয় নকশায় বানানো হয়েছে। ফলে এটি ব্যবহার করতে আগ্রহ জন্মাবে, পাশাপাশি নতুন অপশনগুলো খুঁজে বের করা এবং সেটি দিয়ে শেখারও একধরনের আগ্রহ জন্মাবে।
শিশুরা যেমন নিজের মতো সব কাজ করতে পারবে এখানে, তেমনি অভিভাবকদের জন্যও রয়েছে সফটওয়্যার নিয়ন্ত্রণের ব্যবস্থা। এখানে একটি ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) রয়েছে। এটি ব্যবহার করে কোন কোন ওয়েবসাইট দেখা যাবে বা যাবে না, সেটি ঠিক করে দেওয়া যাবে। এ ছাড়া মূল ওয়েবসাইটে অভিভাবকদের জন্য একটি ফোরাম রয়েছে। এই ফোরামে ম্যাজিক ডেস্কটপের ব্যবহার এবং বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।
ম্যাজিক ডেস্কটপের কিছু প্রোগ্রাম
জি একাডেমি
সংখ্যা, অক্ষর, রং এবং বিভিন্ন আকৃতি শেখা
বিভিন্ন শিক্ষামূলক চর্চা
শেখার জন্য পুরস্কারের ব্যবস্থা
রেইনবো
ছবি তোলা শেখা
ছবিতে বিভিন্ন আবহ বা ইফেক্ট দেওয়া
পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা
ইজি পেইন্ট
ছবি আঁকা
বিভিন্ন রঙের মিশ্রণ ঘটিয়ে নতুন রং তৈরি
ছবির ওপর লেখা ও বিভিন্ন ইফেক্ট দেওয়া
টকিং প্যারোট
নিজের কথা রেকর্ড করা
রেকর্ড করা কথাগুলো ধীরে বা দ্রুত লয়ে শোনা
ব্যক্তিগত ভয়েসমেইল ব্যবহার করা
গেম প্যাড
সব বয়সীদের উপযোগী ২৮টি গেম
খেলার ছলে শেখা
বিনোদনের সফটওয়্যার
নো হোমওয়ার্ক-নো প্লে
নিজেই নিয়ম তৈরি করা
শিশুদের শিখতে উদ্বুদ্ধ করা
বাড়ির কাজ সম্পন্ন করলে পুরস্কারের ব্যবস্থা
মাই ফার্স্ট ব্রাউজার
ছোটদের উপযোগী বিশেষ ওয়েব ব্রাউজার এটি। শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য অভিভাবকেরা আগে থেকেই বিশেষ নিয়মগুলো নির্ধারণ করে দিতে পারেন। এর ফলে ছোটরা নিজেদের মতো কাজ করলেও কোনো ক্ষতির সম্মুখীন হবে না।
ম্যাজিক মেইল
স্প্যামমুক্ত বিশেষ একটি ই-মেইল প্রোগ্রাম। এর নকশাও করা ছোটদের জন্যই। অভিভাবকদের জন্য এটি ব্যবহার নিয়ন্ত্রণের বিশেষ কিছু অপশনও রয়েছে। আর এই সব কটিই রাখা হয়েছে অনলাইন নিরাপত্তার খাতিরে।
যেভাবে পাওয়া যাবে
www.magicdesktop.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে এটি। তবে নিয়মিত ব্যবহার করলে নির্ধারিত লাইসেন্স ফি জমা দিয়ে ব্যবহাররে অনুরোধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। বর্তমানে ১৮টি ভাষায় ব্যবহার করা যায় এ সফটওয়্যার।
ম্যাজিক ডেস্কটপ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে চালানো যায়।
লেখক: সফটওয়্যার প্রকৌশলী/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!