Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নজমুলের দাফন শুক্রবার, মৃত্যু রহস্য অনুদঘাটিত

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: July 11, 2014 | 6:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিক নজমুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ। অশতীপর অসুস্থ বৃদ্ধা মা বার বার মুর্ছা যাচ্ছিলেন। দু’সন্তানসহ পরিবারের সকলের আহজারিতে আকাশ ভারী হয়ে ওঠে। ৯ জুলাই বুধবার ভোররাত প্রায় ৩টায় নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের কর্নার থেকে পুলিশ নজমুল ইসলামের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকেই তার মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়। তার মরদেহ এখনো হাসপাতাল মর্গে। মৃত্যু রহস্য এখনো অনুদঘাটিত। নজমুল ইসলামের লাশের ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা সম্ভব হবে। আজ ১১ জুলাই শুক্রবার সকাল ৯টায় হাসপাতাল মর্গ থেকে তার মৃতদেহ ওজন পার্কের রকওয়ে ব্লুভার্র্ডে অবস্থিত বারগেন ফিওনেরাল হোমে নিয়ে যাওয়া হবে। নামাজে জানাযা আজ শুক্রবার বাদ জুম্মা ২০৩ ফরবেল ষ্ট্রীট ওজন পার্কে অবস্থিত আল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। মসজিদ আঙ্গিনায় সকাল সাড়ে ১১ টায় সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মৃতদেহ উন্মুক্ত রাখা হবে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য এবং মরহুম নাজমুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আবেদিন জানান, আজ ১১ জুলাই শুক্রবার সকাল ৯টায় নাজমুল ইসলামের মৃতদেহ ওজন পার্কের রকওয়ে ব্লুভার্র্ডে অবস্থিত বারগেন ফিওনেরাল হোমে নিয়ে যাওয়া হবে। একইদিন আল আমান মসজিদে নাজমুল ইসলামের নামাজে জানাযা শেষে ওয়াশিংটন মেমোরিয়ালে তাঁকে সমাহিত করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সবাইকে জানাযায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজমুলের বাল্যবন্ধু শাহীন আজমল নিহতের পারিবারিক, স্থানীয় একটি দোকানের বিডিও ক্যামেরা ও হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম ৯ জুলাই বুধবার রাত ১০টা থেকে ভোররাত ৩টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তের হাতে নিহত হন। ওইদিন রাত ১০টায় বাসা থেকে বের হওয়ার পর আর তিনি বাসায় ফেরেননি। হাসপাতাল থেকে ভোরে তার মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে। ৯ জুলাই বুধবার ভোররাত ৩টার নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের কর্নারে তার লাশ পড়েছিল। নজমুল ইসলামের লাশ দেখে জনৈক পথচারী পুলিশে কল করে। সংবাদ পেয়ে পুলিশ অকুস্থল থেকে তার লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার দুই চোখের নিচে কালো গভীর ক্ষত রয়েছে। কপালেও ক্ষত আছে। ঘটনাস্থলের অদূরে একটি দোকানের বিডিও ক্যামেরায় ধারণকৃত ছবিতে নাজমুল ইসলামকে দু’ব্যক্তি ফলো করতে দেখা গেছে। বিডিও চিত্রে নাজমুল ইসলামকে মোবাইলে কল করতেও দেখা যায়। এর পরের ঘটনা ওই দোকনের ভিডিওতে ধরা পড়েনি। নাজমুল ইসলালের মোবাইলটি ভাংগা অবস্থায় তার সাথেই পাওয়া যায়। সেটি কংক্রিটের রাস্তার ওপর পড়ে যাওয়ার দাগও হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। জ্যামাইকা হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের আগে কিছুই বলা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার গভীর রাতে শাহীন আজমল জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ নজমুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অবিলম্বে নজমুলের মৃত্যু রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন তিনি।
শাহীন আজমল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপের উদ্বৃতি দিয়ে আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন সময় নজমুল ইসলামের মার সাথে ফোনে কথা বলে তাকে শান্তনা জানাবেন।
সিলেটের বিয়ানীবাজারের সন্তান ৫২ বছর বয়সী নজমুল ইসলাম ৩ যুগেরও অধিক সময় ধরে নিউইয়র্কে বাস করছেন। তিনি মা, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে নিউইয়র্কে বাস করতেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মৃত্যুও আগ পর্যন্ত সাংগঠনিকভাবে খুবই সোচ্চার ছিলেন নজমুল। তার নিহত হওয়ার সংবাদ পেয়ে দলের নেতৃবৃন্দসহ প্রবাসীরা জ্যামাইকা হাসপাতালে জড়ো হন। সকলেই শোকাহত। তার দুর্ভাগ্যজনক মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। কেউই এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনও সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান। তিনি নিউইয়র্ক পুলিশের সাথে যোগাযোগ করেছেন। তিনি অবিলম্বে নজমুল নিহত হওয়ার কারণ উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজমুলের বাল্যবন্ধু শাহীন আজমল জানান, যে এলাকায় নজমুলের লাশ পড়েছিল সে এলাকায় গভীর রাতে এ ধরনের খুন-জখমের ঘটনা প্রায়ই ঘটে আসছিল।
শোক
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ড. এ কে আব্দুল মোমেন তার শোক বাণীতে বলেন, নজমুল ইসলাম ছিলেন তার একজন গুণমুগ্ধ সহকর্মী। তিনি নিরহঙ্কারী ছিলেন। তার বক্তব্য ছিল অত্যন্ত বলিষ্ঠ এবং তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তার অনুপস্থিতি প্রবাসের কমিউনিটিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
সিলেট সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার সংবাদে সিলেট এমসি ও সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সুফিয়ান খান, প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত ও পরকালীন নাজাত কামনা করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সভাপতি নজমুল ইসলামের অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ। এক শোক বার্তায় সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন সহকর্মী নজমুলের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মী শোকাহত হয়ে পড়েন।
বিবৃতীতে নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সভাপতি নজমুলের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবী জানান এবং নজমুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একজন ত্যাগী নিষ্টাবান নেতাকে হারালো। তার মত একজন নেতার অভাব যুক্তরাষ্ট্র আওয়ামীগে কখনো পুরোন হবে না।
উল্লেখ্য যে, ভোর ৫টার সময় জ্যামাইকা হাসপাতাল থেকে নাজমুল ইসলামের বাসায় ফোন করে মৃতের সংবাদ জানায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সবাই খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান।
শোকাহতের প্রতি আরো যারা সমাবেদনা জানান সহ সভাপতি এম ফজলুর রহমান, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, লুৎফুর করিম, যুগ্ম সাধারন সম্পাদক নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক চন্দুন দত্ত, আব্দুর রহিম বাদশা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, দপ্তর সম্পাদক প্রৌক. মোহাম্মদ আলী সিদ্দিকি, আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ বক্তিয়ার, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যান সম্পাদক সোলেমান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনির ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার দিবা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, উপ দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান টনি, সদস্য শাহানারা রহমান, শেপু রহমান, ডেনি চৌধুরী, শামসুল আবেদীন, জহিরুল ইসলাম, হিন্দাল কাদের বাপ্পা, রফিক পাটোয়ারী, মোস্তফা কামাল পাশা মানিক, আতাউল গণি আসাদ, এম আনোয়ার, এম আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, আনোয়ার হোসেন, রুহেল চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, মনির হোসেন, একেএম আলমগীর, মহিউদ্দিন, সিটি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর শাকুর মাখন, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুইট, উপ-দপ্তর সম্পাদক সাইকুল ইসলাম, আজাদ আহমদ আজাদ (আজদ ভীষন), সদস্য মোঃ রশিদ রানা। ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, মোস্তফা কামাল পাশা মানিক, কামাল আহমেদ, শামিউল আলম সুমন, ইকবাল, আব্দুস সোবাহান সোহাগ, নার্গিস আহমেদ বিউটি, মোর্শেদা কাকন, ফরিদা আরর্বি, আমেনা পারভীন, দুরুদ মিয়া রনেল।
যুক্তরাষ্ট্র শ্রমীক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারন সম্পাদক জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাখাওয়াত বিশ্বাস,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, কবির হোসেন, তুরান, আনিসুজ্জামান, রাজু, ছাত্রলীগের সভাপতি জেড এ জয় ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল জানান, নজমুল ইসলাম এই প্রবাসে দীর্ঘ তিন যুগ ধরে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছেন এবং জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে প্রবাসে আওয়ামী লীগের রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হবে।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নজমুল ইসলামের মৃত্যুতে নিউজার্সি আওয়ামী লীগের এই শোকবার্তায় স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু, সহ-সভাপতি হাজি নুর মোহাম্মদ, হাজি মোঃ মোশারফ আলম, ফয়সল আহমেদ, রেজাউর করিম চৌধুরী, মতিউর রহমান খন্দকার, যাবেদ খান, মোনোহর আলী, লোকমান তরফদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, মোঃ শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম চৌধুরী ও রকিবুল হাসান রিপন, কৃষি বিষয়ক সম্পাদক হরেকৃষ্ণ রায়, দপ্তর সম্পাদক আব্দুর রকিব লুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক অলিউড় রহমান বুলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, তথ্য ও গবেষণা সম্পাদক এনায়েত করিম খোকা, শ্রম সম্পাদক নৃপেন্দ্র কুমার নাথ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ তোফায়েল হাছান, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট অশোক রঞ্জন দেব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আঃ নুর মেম্বার, কোষাধ্যক্ষ সামছুল কবির চৌ. ও নিউজার্সি আ. লীগের সিনিয়র নেতা দেওয়ান বজলু, সেলিম আহমেদ চৌ., আবুল কে মজুমদার, আব্দুল অদুদ, বুস্তান চৌধুরী, শওকত আহমেদ, লিটন খান, সাংবাদিক সেলিম আজাদ, মোঃ রব্বানী, রিয়াদ আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV