প্রবাসীরা ডলারে ৪ টাকা ঠকে ক্ষুব্ধ : বাংলাদেশ ব্যাংক ক্রয় করছে ৮১.১৫ টাকায়
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে মুদ্রার বাজার বেশ কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি ডলারের দামও বেড়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ক্রয় করছে ৮১.১৫ টাকা করে । আর ক্রয়কৃত ডলার বিক্রি করছে ৮২. ১৫ টাকায়। কিন্তু আমেরিকায় বসবাসরত বাঙালীরা বাংলাদেশে মানি একচেঞ্জগুলো থেকে ডলার পাঠিয়ে প্রায় চার টাকা কম পাচ্ছেন। অনেকেই এ ব্যাপারে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র, টিভি চ্যানেল একাত্তর।
খোঁজ নিয়ে দেখা গেছে, আমেরিকায় একাধিক মানি একচেঞ্জ থেকে প্রতিদিন বাংলাদেশীরা হাজার হাজার ডলার বাংলাদেশে পাঠাচ্ছেন। অথচ এর নায্য মূল্য পাচ্ছেন না। গত ৯ জুলাই প্রভু মানি ট্রান্সফার থেকে একজন গ্রাহক দেশে টাকা পাঠালে ডলার প্রতি ৭৭.১৪ টাকা করে দেয়া হয়। প্রতি ডলারে গ্রাহকরা ৪ টাকা করে কম পাচ্ছেন। অন্য মানি একচেঞ্জ থেকে টাকা পাঠালে তাদের পছন্দের ব্যাংক থেকে টাকা সংগ্রহ করলে সেক্ষেত্রে ৭৭.৫০ টাকা দেয়া হয়। শ্রমিকদের কষ্টার্জিত অর্থের নায্য মূল্য না পাওয়ায় অনেকেই দেশে টাকা পাঠানো থেকে বিরত রয়েছেন। মানি একচেঞ্জগুলোর অতিরিক্ত মুনাফার কারণে গ্রাহকরা তাদের নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ৭১-এ এ বিষয়ে টক-শোতে বিস্তারিত তুলে ধরা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








