Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল ইসলাম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী নিউজার্সী স্টেট আওয়ামীলীগের

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: July 13, 2014 | 6:38 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নজমুল ইসলামের মর্মান্তিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেছে নিউজার্সী স্টেট আওয়ামীলীগ। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিন এক যুক্ত বিবৃতিতে নজমুল ইসলামের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়ে মহান আল্লাহতালার নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সুজন আহমদ সাজু এবং মো: সফিক উদ্দিন বিবৃতিতে আরো উল্লেখ করেন, নজমুল ইসলামের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় আমরা খুবই মর্মাহত। নজমুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী সৈনিক ও সত্যিকারের দেশপ্রেমিক। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও কর্মকান্ডে নজমুলের ভুমিকা ছিল খুবই প্রশংসনীয়। তাই প্রবাসী আওয়ামী পরিবারের সদস্যরা মরহুম নজমুল ইসলামের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। মহান আল্লাহতালার নিকট প্রার্থনা তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।
বিবৃতিতে তারা আরো বলেন, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত নজমুল ইসলমের পোস্ট মর্টামের রিপোর্ট অনুযায়ী প্রমান হয়েছে এটি একটি হত্যাকান্ড। এ মর্মান্তিক হত্যাকান্ড কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। বিবৃতিতে হত্যাকান্ডের সময় সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে পাওয়া তথ্য অনুযায়ী খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। ন্যায় বিচারের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদেরও সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV