Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আবিষ্কৃত হলো কালোর চেয়েও ‘নিকষ কালো’ পদার্থ

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: July 14, 2014 | 10:26 AM

যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ‘অদ্ভুত’ কালো একটি পদার্থ আবিষ্কার করেছে। বাজারে বর্তমানে প্রচলিত কালো রঙের চেয়ে এটি আরো ‘নিকষ কালো’। আর ‘ভ্যান্টাব্ল্যাক’ নামে এ নিকষ কালোকে বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররা বিশেষ দৃষ্টিতে দেখছেন। তারা এ রহস্যজনক কালো ব্যবহারে আরও অসাধারণ সব ডিজাইন করতে পারবেন বলে আশা করছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
ব্রিটিশ একটি কোম্পানি আবিষ্কৃত অদ্ভুত কালো এ পদার্থটি এতোই কালো যে, শতকরা মাত্র ০.০৩৫ ভাগ আলো বাদে এটি দৃশ্যমান বাকি সব আলোই শুষে নেয়। ফলে এটি এতোই কালো যে, মানুষের চোখও আন্দাজ করতে পারবে না তারা কী দেখছে। কোনো বস্তুর ওপর এটি লাগানো হলে বস্তুটির আকার ও আয়তন সম্বন্ধেও আন্দাজ করা যাবে না। কার্বন ন্যানোটিউব দিয়ে মানুষের চুলের তুলনায় ১০ হাজার গুণ পাতলা এ কোটিং তৈরি করা হয়েছে।
আবিষ্কৃত হলো কালোর চেয়েও 'নিকষ কালো' পদার্থনির্মাতারা জানিয়েছেন, কোনো পোশাকে এটি ব্যবহার করা হলে তা অদ্ভুত দেখাবে। শুধু মনে হতে পারে কালো কিছু একটা সামনে দিয়ে চলে যাচ্ছে। ফলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মূল্যবান পোশাক তৈরিতে এটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও নিকষ কালো এ বস্তু ব্যবহৃত হতে পারে মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত ক্যামেরা, টেলিস্কোপ ও ইনফ্রারেড স্ক্র্যানারে। আর সামরিক বাহিনীর কাজেও একে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
বস্তুটি অত্যন্ত মূল্যবান বলে জানালেও এর সঠিক মূল্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সারে ন্যানোসিস্টেমস।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV