Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

হাসিমুখের ছবির সাত উপায়

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: July 15, 2014 | 7:03 PM

হাসিমুখের ছবির সাত উপায়আপনি হয়তো চান মুচকি হাসির মুখের ছবি তুলতে। ক্যামেরা তৈরি। কেমন করে হাসবেন? নিখুঁত হাসির ছবি ক্যামেরাবন্দী করার সাতটি উপায় আপনি অনুসরণ করতে পারেন। এ বিষয়ে টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজআপের নতুন পণ্য ডায়ামন্ড অ্যাট্রাকশনের একদল বিশেষজ্ঞ এসব উপায় বাতলেছেন।১. দাঁতের উজ্জ্বলতার সঙ্গে সামঞ্জস্য রেখে মুখে পাউডার মাখুন, যাতে মুখমণ্ডল ও দাঁত আরও উজ্জ্বল দেখায়।
২. আপনার ওষ্ঠ কি পুরু? তাহলে এমনভাবে হাসুন যেন আপনার দাঁতের অংশবিশেষ দেখা যায়। আর আপনার ওপরের ঠোঁট পাতলা হলে এমনভাবে হাসুন যেন আপনার ওপরের পাটির দাঁতের অগ্রভাগ অধর স্পর্শ করে থাকে।
৩. যদি দেখেন আপনার সব ছবিতে দাঁত মনের মতো চকচক করছে না, তাহলে পানি দিয়ে দাঁত ভিজিয়ে নিতে পারেন।
৪. নারীরা দাঁতের ঔজ্জ্বল্য বাড়াতে জুতসই লাল কিংবা গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করুন। হালকা নীল রঙের রেখা টানুন।
৫. এমনভাবে হাসুন যেন আপনার মাত্র আটটি দাঁত দেখা যায়।
৬. আপনার মুখমণ্ডলের গঠনের সঙ্গে সাযুজ্য রেখে মুচকি হাসুন। আপনার মুখ উল্লম্ব বা খাড়া হলে আনুভূমিক দাঁতের হাসি হবে যথাযথ। চতুর্ভুজাকৃতির মুখের জন্য অপেক্ষাকৃত হাঁ-মুখের হাসি সুন্দর দেখায়।
৭. অধিকাংশ মানুষই তাঁদের মুখের অথবা হাসির সামঞ্জস্য করতে পারেন না। এ বিষয়ে খেয়াল রাখুন। খালিজ টাইমস।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ