তরমুজ কেটে ভয় দেখানোয়…
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে আগ্রাসীভাবে তরমুজ কেটে এক নারীকে ভয় দেখানোর অভিযোগে কারমাইন কারভেলিনো (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে পরোক্ষভাবে হুমকি ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি ৫০০ ডলার মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কসাইয়ের ব্যবহূত একটি ছুরি দিয়ে একটি তরমুজ ক্ষতবিক্ষত করেন কারমাইন। এরপর তিনি সেটিকে অভিযোগকারী নারীর রান্নাঘরে রেখে আসেন। ক্ষতবিক্ষত তরমুজটি দেখে ওই নারী ভয় পান এবং বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়ে কারমাইনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই নারীর দাবি, পূর্ববিরোধের জের ধরে তাঁকে ভয় দেখাতেই এই কাজ করেছেন কারমাইন।
কারমাইনের আচরণকে ‘পরোক্ষ’ সহিংসতা বলে অভিহিত করেছে পুলিশ।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!