২০৩০ সালের মধ্যে এইডস নিয়ন্ত্রণে আনা সম্ভব: জাতিসংঘ
২০৩০ সালের মধ্যে এইচআইভি ভাইরাসের কারণে সংক্রমিত প্রাণঘাতী ব্যাধি এইডস নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। জাতিসংঘ এইডস সংস্থা ইউএনএইডস এক রিপোর্টে এ আশাবাদ ব্যক্ত করেছে। এতে বলা হয়, এইচআইভি ভাইরাসে সংক্রমিত হওয়া ও সেই সঙ্গে মৃত্যুর হারও কমছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। বর্তমানে বিশ্বে সাড়ে ৩ কোটি মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। ২০১৩ সালে এইডসে আক্রান্ত হয়েছিলেন ২১ লাখ মানুষ। পক্ষান্তরে, ২০০১ সালে এ সংখ্যা ছিল ৩৪ লাখ, যা ২০১৩ সালে এইচআইভি আক্রান্তের হারের ৩৮ শতাংশ। উদ্বেগজনক তথ্য হলো, বিশ্বে যে সাড়ে কোটি মানুষ এইডসে আক্রান্ত, তাদের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষই জানেন না যে তারা এইচআইভি সংক্রমণে আক্রান্ত। ২০২০ সালের মধ্যে এইডস আক্রান্তদের শনাক্ত ও তাদের চিকিৎসা দেয়ার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব এবং ২০৩০ সালের মধ্যে এ প্রাণঘাতী মহামারীর অবসান ঘটানো সম্ভব। ওই রিপোর্টে বলা হচ্ছে, এইডস শনাক্তের পর আক্রান্ত ব্যক্তিকে জীবন রক্ষাকারী চিকিৎসা দেয়া হবে অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপির (এআরটি) মাধ্যমে। সাব-সাহারাভুক্ত দেশগুলোয় আক্রান্তদের প্রায় ৯০ শতাংশ মানুষকে এআরটি দেয়া হচ্ছে। ৭৬ শতাংশের ক্ষেত্রেই রোগীর দেহে ভাইরাসটির বিস্তার প্রতিহত করা সম্ভব হয়েছে। দ্রুত সারা বিশ্বে এ কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করবে জাতিসংঘ এবং ২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!