বিমান বিধ্বস্তের ঘটনা ‘ভয়াবহ ট্র্যাজেডি’: ওবামা
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২৯৮ আরোহীসহ বিমান বিধ্বস্তের ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন। বিমানটির আরোহীদের মধ্যে কোন মার্কিন নাগরিক ছিলেন কিনা, তা জানতে মার্কিন কর্মকর্তারা অনুসন্ধান চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। ওবামা তার বিবৃতিতে বলেন, রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে একটি ভূপাতিত যাত্রীবাহী জেট বিমান নিয়ে প্রতিবেদন দেখছে বিশ্ববাসী। এটাকে ভয়াবহ ট্র্যাজেডি বলে মন্তব্য করেন তিনি। ওবামা বলেন, বিধ্বস্ত বিমানে কোন মার্কিন আরোহী ছিলেন কিনা, তা নিশ্চিত করাই হবে তার প্রথম কাজ। ওবামা বলেন, আমি আমার জাতীয় নিরাপত্তা টিমকে ইউক্রেন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, কি এবং কেন ঘটেছিল তা নির্ণয়ে যুক্তরাষ্ট্র যে কোন ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, রাষ্ট্র হিসেবে আমাদের চিন্তা-ভাবনা ও প্রার্থনা থাকবে নিহত আরোহীদের পরিবারবর্গের সঙ্গে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!