Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এনজিওগ্রামের প্রয়োজনীয়তা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 18, 2014 | 6:48 PM

ডা. আমিরউজ্জামান খান : 
হৃৎপিণ্ডের একটা রোগ আছে সেই রোগটির নাম করনারি আর্টারি ডিজিস বা ইসকেমিক হার্টডিজিস। এই রোগের লক্ষণ হিসেবে রোগীর বুকে ব্যথা এবং এই ব্যথাটা হাঁটলে বাড়ে। অথবা সিঁড়ি বেয়ে দোতলা বা তিন তলায় উঠলে ব্যথা হয়। এই রোগীদের করনারি আর্টারি ডিজিস থাকার সম্ভাবনা বেশি। হৃৎপিণ্ডের মাংসপেশি করনারি আর্টারির মাধ্যমে অক্সিজেন ও নিউট্রিশন পেয়ে থাকে। কোনো কারণে যদি করনারি আর্টারির ভিতর চর্বি জমে হৃৎপিণ্ডের মাংসপেশির অক্সিজেন ও নিউট্রিশন সরবরাহে ব্যাহত করে, তখন বুকে ব্যথা হতে পারে।   

এই রোগীদের অবশ্যই করনারি এনজিওগ্রাম করা উচিত যদি করনারি আর্টারিতে চর্বি জমে পুরোপুরি বন্ধ করে দেয় তবে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হবে। সঙ্গে সঙ্গে বমি হতে পারে। ঘাম হতে পারে ও বুক ধড়ফড় করতে পায়ে, এবং শ্বাসকষ্ট হতে পারে। এই রোগকে তখন Acute Myocardial Infarctionবলে থাকে পাঠকদের বুঝার সুবিধার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধানী জমিতে যদি পালি ও সার না দেয়া হয় তখন ধানী জমি শুকিয়ে যায় এবং ফসল হয় না। হৃৎপিণ্ডের মাংসপেশি যদি করনারি আর্টারিতে চর্বি জমার জন্য অক্সিজেন ও নিউট্রিশন না পায় তখন হৃৎপিণ্ডের মাংসপেশি শুকিয়ে যায় এবং হৃৎপিণ্ডের মাংসপেশি তখন Pump করতে পারে না। ফলে তখন শ্বাসকষ্ট হয়। 

রোগের কারণে রোগীর মৃত্যু হতে পারে। সুতরাং Acute Myocardial infarction হওয়ার আগে এনজিওগ্রাম করাটা বাঞ্ছনীয়। হৃদরোগ নির্ণয়ের জন্য আধুনিক অনেক পরীক্ষা আছে। এর মধ্যে ECG, Echo Cardiogram, ETT, 24 Hours Holter Monitor, Stress Echo-Cardiography, Thallium Scan তবে আধুনিকতম পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি হলো Coronary Angiogram (CAG) AGbK mgq ECG, Echo-Cardiography, ETT, Stress Echo-Cardiogram করে করনারি আর্টারি ডিজিস নির্ণয় করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে করনারি এনজিওগ্রাম বা CAG করে রোগ নির্ণয় করা সম্ভব হয়।Echo Cardiogram করে হৃৎপিণ্ডের মাংসপেশির রোগ এবং হৃৎপিণ্ডের কপাটিকা বা ঠধষাব এর রোগ নির্ণয় করা যায়। হৃৎপিণ্ডের সব রোগের জন্যই এনজিওগ্রাম করা দরকার নেই। শুধু করনারি আর্টারি ডিজিস বা Ischaemic Heart Disease এর জন্য এই পরীক্ষা করা যেতে পারে ও চিকিৎসা নেয়া যেতে পারে।বাংলাদেশ প্রতিদিন

লেখক : ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, উত্তরা হার্ট সেন্টার, ঢাকা। ফোন : ০১৫৫২৪১২৬২৪

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV