আসছে কম খরচে সর্বোচ্চ গতির আল্ট্রা-হাইস্পীড ইন্টারনেট
ইউএসএনিউজঅনলাইন.কম : সর্বোচ্চ গতিশীল ইন্টারনেট নিয়ে আসছে বেল কোম্পানী, আল্ট্রা-হাইস্পীড ব্রডব্যান্ড আখ্যা দিয়ে বেল-ল্যাবের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। বিদ্যমান ব্রডব্যান্ড স্পীডের চেয়ে এর গতি হবে ১ হাজার গুণ বেশি এবং গুগল ফাইবার যে হাই-স্পীড ব্রডব্যান্ড চালুর ঘোষণা দিয়েছে বেলের আল্ট্রা-হাইস্পীড ইন্টারনেট হবে তার চাইতেও ১০ গুণ বেশি গতি সম্পন্ন। তাদের নতুন প্রযুক্তির এক্সজি-ফাস্ট প্রকল্পকে ‘বিরাট উদ্ভাবন’ বা ‘মেজর ব্রেকথ্রুরু’ হিসেবে আখ্যা দিয়েছে বেল।
নতুন এই প্রযুক্তি খরচ কমাবে এবং ভেরাইজন ও গুগল ফাইবারকে যেখানে বাড়ি বাড়ি কেবল লাইন টেনে নিয়ে যেতে হয়, বেলের লাইন বাড়ি থেকে ৩০ ফুট দূরে রাস্তার উপর কেবল লাইন টানার মাধ্যমেই ইন্টারনেট কানেকশন দিতে পারবে। তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে না। উচু দালানগুলোতে বেইজমেন্ট পর্যন্ত কেবল টানতে হবে, প্রতিটি ফ্লোরের বাসায় কানেকশন পেয়ে যাবে।
এরফলে, বেল কম খরচে সবচেয়ে বেশি গতির ইন্টেরনেট মার্কেটিং-এ আনার পরিকল্পনা করছে। তবে অবশ্যই তা সময় সাপেক্ষ, তারা বলছে, এটাই হবে আগামি দিনের প্রত্যাশিত ইন্টারনেট ব্যবস্থা যা বিশ্ব জুড়ে ডোমিনেট করবে। সূত্রঃ সিএনএন।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan