Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যে কারণে কিছু মানুষ বেশি আবেগী হয়

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: July 24, 2014 | 4:08 AM

প্রত্যেক মানুষেরই আবেগগত পার্থক্য দেখা যায়। মানুষের আচরণেও এ আবেগের বিষয়টি চলে আসে। কিছু মানষের মাঝে কেন আবেগ বেশি হয় এবং কিছু মানুষের কম হয় এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি এ গবেষণায় সাফল্যের দাবি করেছেন তারা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের সংযোগকারী বিভিন্ন স্নায়ুজালের পার্থক্যের কারণেই মানুষের আবেগগত আচরণের পার্থক্য হয়।
স্পেনের ইউনিভার্সিটি অব মার্সিয়ার বিজ্ঞানী লুইস ফিউয়েনটেস বলেন, “আমরা নিশ্চিত করতে পারি যে, শিশুদের বেশি আবেগগত আচরণের সঙ্গে মস্তিষ্কের ‘পোস্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স’ ও ডানপাশের ‘অ্যাঙ্গুলার জাইরাস’-এর সংযোগের বেশি ব্যতিক্রম দেখা যায়। আর এটি অসামাজিক আচরণযুক্ত মানুষের মাঝেও দেখা যায়। বিশেষ করে মানসিক চাপের সময় এ আচরণ বেশি দেখা যায়।”
ফিউয়েনটেস আরও বলেন, ‘অতিরিক্ত আবেগগত বিষয় একটি ঝুঁকিপূর্ণ বিষয় যা মারাত্মক আচরণগত সমস্যা তৈরিতে ভূমিকা রাখে।’
গবেষণার ফলাফল ফ্রন্টিয়ার ইন বিহ্যাভিওরাল নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।কালের কণ্ঠ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV