নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জি এন আফরোজের ইন্তেকাল, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের শোক
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি পেটারসনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা ডা. জি এন আফরোজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহে —-রাজেউন)। ২৫ জুলাই শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. জি এন আফরোজ ডায়াবেটিক ও হার্টের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভ’গছিলেন। তার ডায়াবেটিস জটিল আকার ধারণ করলে গত বুধবার এ্যাম্বুলেন্সে করে স্থানীয় সেন্ট জোসেফ হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া নেমে আসে। অনেকেই ছুটে যান তাকে এক নজর দেখার জন্য।
মরহুম ডা. জি এন আফরোজের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য দোয়া চাওয়া হয়।
শুক্রবার তারাবির নামাজের পর তার নামাজে জানাজা পেটারসন জালালাবাদ মসজিদে সম্পন্ন হয়। শনিবার সকাল এগারো টায় নিউজার্সির টোটোয়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় জন্ম নেওয়া সর্বজন শ্রদ্ধেয় ডা. জি এন আফরোজ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন দীর্ঘদিন। তিনি অবসর জীবন যাপন করছিলেন। লেখা-লেখি করতেন বিভিন্ন পত্র-পত্রিকায়।
এদিকে, ডা. জি এন আফরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিন, নিউজার্সী স্টেট যুবলীগ, নিউজার্সী স্টেট ছাত্রলীগ, মাহজোটের শরীক দলের নের্তৃবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিন এক যুক্ত বিবৃতিতে মহান আল্লাহতালার নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ডা. জি এন আফরোজের মৃত্যুতে আমরা খুবই শোকাহত। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য অভিভাবককে হারালাম। যার অভাব কোনদিন পূরুণ হবার নয়। বিবৃতিতে তারা আরো বলেন, ডা. জি এন আফরোজ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী সৈনিক ও সত্যিকারের দেশপ্রেমিক। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও কর্মকান্ডে তার পরামর্শ ও ভুমিকা ছিল খুবই প্রশংসনীয়। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের প্রতিটি সদস্য মরহুম ডা. জি এন আফরোজের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বিবৃতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন সে প্রার্থনা করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!