বিশ্বের ২২০ কোটি মানুষই দরিদ্র : জাতিসংঘ

বিশ্বের ২ দশমিক ২ বিলিয়ন বা ২২০ কোটি মানুষ দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়, একদিকে কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ছে, অন্যদিকে প্রায় ১২০ কোটি মানুষ তিন বেলা মুখে আহার তোলার জন্য রীতিমতো সংগ্রাম করছে।
প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। জাপানের রাজধানী টোকিওতে ‘২০১৪ সালের মানব উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশের অনুষ্ঠানে ইউএনডিপির প্রধান হেলেন ক্লার্ক দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষদের অবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে করণীয় কিছু বিষয়ের ওপর আলোকপাত করেন। আর্থিক সঙ্কট, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য এবং নানা ধরনের সংঘাত দরিদ্রদের আরো গভীর দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে ৯১টি উন্নয়নশীল দেশের দেড়শ’ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন এবং আরো ৮০ কোটি মানুষ দারিদ্র্যসীমা ছুঁই ছুঁই করছেন। বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষের দৈনিক ক্রয়ক্ষমতা মাত্র সোয়া এক ডলার বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের অন্যতম রচয়িতা খালিদ মালিক দরিদ্র জনগোষ্ঠীর অসহায়ত্বের চিত্র ফুটিয়ে তুলতে গিয়ে বলেন, যিনি দরিদ্র তার অনেক রকমের আঘাত সামলানোর ক্ষমতাই খুব কম। অনেক দরিদ্র মানুষ আবার প্রতিবন্ধী, কেউ বা বয়সে প্রবীণ। সব মিলিয়ে তাদের প্রতিকূলতা অনেক বেশি।
ইউএনডিপি-র এ প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও উপস্থিত ছিলেন। জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস’— কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, লক্ষ্যার্জনের সময় দ্রুত শেষ হয়ে আসছে। বুধবার প্রকাশ করা প্রতিবেদনে ইউএনডিপি অবশ্য নির্ধারিত সময়সীমার মধ্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে কাঙ্ক্ষিত সাফল্য প্রাপ্তি সম্ভব হবে বলেই আশা প্রকাশ করেছে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women