Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কথা বলবে ওয়াশিং মেশিন-ফ্রিজ-কুকার!

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: July 26, 2014 | 11:06 PM

এবার কথা বলবে ওয়াশিং মেশিন, ফ্রিজ ও কুকার! শুনতে অবাক করা খবর মনে হলেও আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা এখন সত্য হতে চলেছে। গৃহস্থালি সরঞ্জাম নির্মাতা সংস্থা এলজি বাজারে আনতে যাচ্ছে কথা বলা ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকার। এসব সরঞ্জাম একটি বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলবে আপনার সঙ্গে। শুধু তাই নয়, চ্যাটের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেবে।

টেক্সট চ্যাট সার্ভিসের মাধ্যমে একটি বিশেষ অ্যাপ ঘরের বাইরে থেকেও  ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকারের সঙ্গে কথা বলতে পারা যাবে। শপিং মলে কেনাকাটার সময় ওই অ্যাপের মাধ্যমে কথা বলে জেনে নেওয়া যাবে ফ্রিজে কী কী সরঞ্জাম মজুত আছে। পরিমাণ কত, তা ঘরের গৃহস্থালি জানিয়ে দেবে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে এল জি কোম্পানির অন্যান্য উপকরণকেও নিয়ন্ত্রণ করা যাবে।

নির্মাতা সংস্থা এল জি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা এখন শুধু পাওয়া যাবে দক্ষিণ কোরিয়াতে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ধীরে ধীরে তা বিশ্বজুড়েই ছড়িয়ে দেওয়া হবে।বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ:
Situs Streaming JAV