Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিনিদের গণিতভীতির রহস্য

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 26, 2014 | 11:54 PM

গণিত-শিক্ষায় মার্কিনিরা হয়তো বিশ্বের সবচেয়ে ভালো কৌশল আবিষ্কার করেছে। কিন্তু বাস্তবে তারা সেই কৌশলগুলোর ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে।বিভিন্ন জরিপ ও গবেষণায় মার্কিনিদের গণিতভীতির কথা উঠে এসেছে। গণিত-শিক্ষায় বিশ্বের সবচেয়ে ভালো পদ্ধতি আবিষ্কার করার পরও সেখানকার শিক্ষকেরা তা বাস্তবায়ন করতে পারছেন না।

২৩ জুলাই নিউইয়র্ক টাইমস সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রে গণিত-শিক্ষার ইতিহাস ও সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন লেখক এলিজাবেথ গ্রিন।
ওই নিবন্ধে বলা হয়েছে, শিশুদের গণিত-শিক্ষায় মার্কিনিরা হয়তো বিশ্বের সবচেয়ে ভালো কৌশল আবিষ্কার করেছে। কিন্তু বাস্তবে তারা সেই কৌশলগুলোর ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। এর আগেও যুক্তরাষ্ট্রে গণিত-শিক্ষায় চমত্কার পদ্ধতি তৈরি করা হয়েছে। কিন্তু তা বাস্তবায়ন করা যায়নি।
অপরদিকে মার্কিনিদের আবিষ্কার করা গণিত-শিক্ষার কৌশল সফলভাবে ব্যবহার করছে জাপান। এমনকি এই পদ্ধতির সহায়তায় জাপানে গণিত-শিক্ষায় বিপ্লব এসেছে।
জাপানে একসময় প্রচলিত পদ্ধতিতেই গণিত শেখানো হতো—মুখস্থ করো আর বিরামহীন সমীকরণ চর্চা করো।
জাপানের গণিতের শিক্ষক আকিহিকো তাকাহাসি ছাত্রজীবনে প্রচলিত পদ্ধতিতেই গণিত শিখেছেন। শিক্ষক ও প্রশিক্ষক তাকেশি মাতসুয়ামার সঙ্গে পরিচয়ের পর তাকাহাসির জীবনের মোড় ঘুরে যায়। মাতসুয়ামা তাঁর শ্রেণিকক্ষকে একটি গ্রন্থাগারে পরিণত করেছিলেন। সেখানে তিনি শিক্ষাদানের নতুন কৌশল আবিষ্কার করেন। তিনি শিশুদের পাশাপাশি কলেজশিক্ষার্থীদেরও পড়াতেন। গণিতের প্রক্রিয়া, সংজ্ঞা ও প্রমাণ উদঘাটনে শিশুদের সঙ্গে আবেগ নিয়ে আলোচনা করার জন্য উত্সাহিত করতেন মাতসুয়ামা।
উদাহরণ হিসেবে বলা যায়, একদিন শিক্ষার্থীরা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে সূত্র খাটায়। পরে তারা যা শিখেছে, এর প্রয়োগ ঘটায়। নতুন ধরনের এই শিক্ষণকৌশল নীরস নয়; বরং তা চ্যালেঞ্জিং, উত্সাহমূলক ও মজার।
মাতসুয়ামাকে দেখে পরিবর্তনের বাহক হয়ে ওঠেন তাকাহাসি। তিনি আবিষ্কার করেন, তাঁর গুরুর এই শিক্ষণকৌশল যুক্তরাষ্ট্র থেকে এসেছে। এই কৌশল শিখতে আত্মনিবেদন করেন তিনি। 
পরবর্তী সময়ে জাপানে গণিত-শিক্ষার এই কৌশলের আরও প্রসার ঘটে। একপর্যায়ে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি দেখেন, সেখানে তাঁদেরই আবিষ্কার করা কৌশলের বাস্তবায়ন নেই।
এলিজাবেথ গ্রিনের নিবন্ধে বলা হয়েছে, যথেষ্ট নির্দেশনা না দিয়েই গণিত-শিক্ষায় আবিষ্কৃত কৌশল প্রয়োগ করতে বলা হয় মার্কিন শিক্ষকদের। আর এতেই গোলমাল বাধে। অপ্রস্তুত শিক্ষকদের হাতে সংস্কার-উদ্যোগ ব্যর্থ হয়।
চেঞ্জ দ্য ইকুয়েশন নামের একটি অলাভজনক সংস্থার ২০১০ সালের জরিপে দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ আমেরিকান গণিতের সমস্যা সমাধানের চেয়ে গোসলখানা পরিষ্কার করতে বেশি পছন্দ করে।
আবার ২০০৯ সালে নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সারা রিমার নামের এক কলামিস্ট মার্কিন সংস্কৃতিতে গণিতভীতির বিবরণ তুলে ধরেছেন। তাঁর দাবি, আমেরিকান সংস্কৃতিতে শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের গণিতে উত্কর্ষ অর্জনে নিরুত্সাহিত করা হয়। তা ছাড়া এ বিষয়ে মেধাবীদের মূল্যায়ন করা হয় না। এসব কারণেই গণিতে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV