Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্ব শান্তি কামনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিক্ষোভ : জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: July 27, 2014 | 2:15 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্ব শান্তি কামনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরোচিত ও নৃশংসতম হত্যাযজ্ঞের প্রতিবাদে স্থানীয় সময় গত ২৫ জুলাই বিকেলে (বাদ জুমা) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এদিন জুমার নামাজে মসজিদে মসজিদে বিশেষ দু‘আ করা হয় ফিলিস্তিনিদের জন্য।

Gaza_Killing_Protest_NY_USA_2ফিলিস্তিনিদের ওপর অমানবিক অত্যাচার ও আগ্রাসনের প্রতিবাদে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানদের বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই সব বিক্ষোভ সমাবেশে মুসলমানরা ছাড়াও, বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও আমেরিকানরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ইসরাইলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ইসলাইলি আগ্রাসনের স্থায়ী সমাধান কামনা করেন। এব্যাপারে অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে ২৫ জুলাই শুক্রবার ২ টায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পার্কচেস্টার সাবওয়ের পার্শ্বে গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্ব শান্তি কামনায় বিরাট র‌্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মো: এন মজুমদারের সভাপতিতে¦ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, ডেমোক্র্যাট নেতা আব্দুস শহীদ, পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল হক, আবদুল গাফফার খসরু, জামাল হোসেন, সাখাওয়াত আলী, জাকির খান, রিয়াজ কামরান, মঞ্জুর চৌধুরী জগলুসহ আরো অনেকে।
নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন, নিউজার্সী, আটলান্টা, ফ্লোরিডা, আটলান্টিক সিটি, লসএ্যাঞ্জেলেসসহ অন্যান্য সিটিতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ গুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি সৈন্যরা গাজায় নারী এবং শিশুদের যেভাবে হত্যা করছে এটা কোন সভ্য সমাজে চলতে দেয়া যায় না। বিনা অপরাধে ইসরাইলিরা ইতিমধ্যেই সহ¯্রাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। বক্তারা বলেন, ইসরাইলিদের এই নগ্ন হামলা নতুন নয়। ইসরাইল ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর নির্বিচারে হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনের স্থায়ী সমাধান হওয়া উচিত। এব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ