Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ উল ফিতর আজ সোমবার : ঈদের জামাত কখন কোথায়

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: July 28, 2014 | 1:30 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : আজ ২৮ জুলাই সোমবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ উল ফিতর। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সংস্থাগুলো এই ঘোষণা দিয়ে নামাজের সময়সুচী প্রচার করেছে। বিভিন্ন মসজিদের ইমাম ও কমিটির সদস্যরা বলছেন, আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইতিমধ্যে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মসজিদের পক্ষ থেকে ঈদ জামাতের ঘোষণা দেয়া হয়েছে। আবহাওয়া ভালো থাকায় অধিকাংশ মসজিদের পক্ষ থেকে খোলা মাঠে ঈদের একাধিক জামাতের ঘোষণা দেয়া হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরেই একাধিক জামাত অনুষ্ঠিত হবে। অনেক মসজিদে শেষ জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ২৮ জুলাই সোমবার সকাল ৯ টায় জ্যামাইকা হাই স্কুল মাঠে (৮৪ এভিনিউর ১৬৮ স্ট্রিট) ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় আলোচনা শুরু হবে। জামাতে মহিলাদেরও নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়েছে। খোলা মাঠে জামাতে অংশগ্রহণকারীদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন পার্কিং লটেই ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখানে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। 
ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৮-৪৫ মি: এবং ৩য় জামাত সকাল সাড়ে ৯-২০ মি:। 
নর্থ ব্রঙ্কস মসজিদের উদ্যোগে ওভাল পার্কে সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদে সকাল ৮টা, সকাল ৮-৪৫ মি: এবং সাড়ে ৯টায় ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
জ্যামাইকায় দারুস সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত সকাল ৯টা এবং তৃতীয় জামাত সকাল ১০টায়। দ্বিতীয় এবং তৃতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।
এস্টোরিয়ার আল আমিন মসজিদের কর্মকর্তাদের উদ্যোগে মসজিদের সামনেই ৩৬ স্ট্রিট এবং ৩৬ এভিনিউয়ের মাঝে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরেই ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায়। তৃতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

রিচমন্ডহিল জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় ১২৪ স্ট্রীট জ্যামাইকা এভিনিউ এবং ৮৯ এভিনিউর মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাতটি অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। 
ব্রুকলিনের ১৪০৪, নিউ ক্লার্ক এভিনিউয়ের বেলাল মসজিদে দুটি জামাত সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
ওজোনপার্কের ৮০ স্ট্রিট, ১০১ ও লিবার্টি এভিনিউতে অবস্থিত দারুস সুন্নাহ মসজিদে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। 
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজার অস্থায়ী ঈদগাহে। সকাল থেকেই এই ঈদগাহে সর্বাধিক ৫টি জামাত অনুষ্ঠিত হবে। মোহাম্মদী সেন্টারের ইমাম মওলানা কাজী কাইয়ুম জানান, আগামী ২৮ জুলাই ঈদ জামাতের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে ঈদ জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে কংগ্রেসম্যান জোসেফ কাউলি ডাইভার সিটি প্লাজার ঈদাহ গত ২১ জুলাই পরিদর্শন করেছেন। কংগ্রেসম্যান ক্রাউলি ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 
ম্যানহাটনের আসসাফা মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়। 
ওজোনপার্কের আল ফোরকান মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। 
ব্রঙ্কস মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। 
মসজিদ আবু হুরায়রার উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ৭৭-৭৮ স্ট্রিট ও নর্দার্ন ব্লুবার্ডের ট্রাভারস পার্কে। এখানে ২৮ জুলাই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে যদি ২৯ জুলাই ঈদ হয় তাহলে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়েছে। 
এস্টোরিয়ার গাউছিয়া মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন ২০ এভিনিউ, ৩১ স্ট্রিট এবং ৩৩ স্ট্রিটের মাঝে। জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। 
ম্যানহাটনের মদিনা মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন পার্কে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরেই সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। 
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে ৭৩ স্ট্রিটে রুজভেল্ট এবং ৪১ এভিনিউতে। 
উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল ১০টায়।
ওজোনপার্কের আল আমান মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে গ্লেনমোর এভিনিউয়ের সাবওয়ের পাশে অবস্থিত পার্কিং লটে। জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। আবহাওয়া খারাপ থাকলে ঈদের দুটো জামাত সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় মসজিদে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV