Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

‘পালং শাকে’ চলবে গাড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: July 29, 2014 | 1:10 PM

কাজী আরিফ আহমেদ : ‘পপাই দ্য সেইলরম্যান’ কার্টুনে হালকা-পাতলা গড়নের পপাই যেভাবে পালং শাক খেয়ে ফুলে-ফেঁপে কুস্তিগিরে পরিণত হয়ে বিশাল বিশাল সব কাজ করে অলিভের মন জয় করে, তাতে পালং শাকের তারিফ না করে পারা যায় না। পালোয়ান ব্লুটোকে শক্তিতে পরাস্ত করে অলিভকে উদ্ধার করে পপাই। শক্তিবর্ধক সেই শাক এবার হর্সপাওয়ার যোগাবে গাড়িতেও। কার্টুনটিই হয়তো এ অনুপ্রেরণার মূলে। বিজ্ঞানীরা বলছেন, পালং শাকের রয়েছে বিশেষ এক ক্ষমতা। সে ক্ষমতাবলে সূর্যালোককে পরিচ্ছন্ন, কার্যকর ও বিকল্প জ্বালানির উৎসে রূপান্তরিত করতে পারে পালং শাক। ‘নেইচার’ সাময়িকীতে গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। পারডিউ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকরা পালং শাকের নির্যাস থেকে একটি প্রোটিন কমপ্লেক্স পেয়েছেন, যার নাম ফটোসিস্টেম-২। প্রোটিন নির্যাসটি সতর্কভাবে বের করার পর গবেষক দলটি সেটিকে লেইজার রশ্মির সাহায্যে উত্তেজিত করেন এবং এভাবে তারা এর অণুগুলোর ইলেক্ট্রনের গঠনে হওয়া পরিবর্তনসমূহ রেকর্ড করেন। আলো পেলে প্রোটিনগুলো সক্রিয় হয় এবং এ গবেষণায় লেইজারকে সূর্যের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন প্রোটিনগুলো কাজ শুরু করলো, গবেষকরা অত্যাধুনিক কৌশল ব্যবহার করলেন। পরীক্ষার জন্য তারা প্যারাম্যাগনেটিক রেজন্যান্স  ও এক্স-রে স্পেক্ট্রোসকপির সহায়তা নিলেন। কিভাবে সময়ের সঙ্গে অণুসমূহের ইলেক্ট্রনের গঠনে পরিবর্তন হয়, সেটা তারা পর্যবেক্ষণ করলেন। গবেষক ইউলিয়া পুষ্কর বলছিলেন, প্রোটিনগুলো সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং সেটাও কার্যকারিতা হারের হিসাবে ৬০ শতাংশ পর্যন্ত, যা অতুলনীয়। কৃত্রিম ফটোসিনথেসিস তৈরির উদ্দেশে বিকল্প শক্তির খোঁজে যে গবেষণা চলছে, তা অর্জনে এই সিস্টেমটাকে সম্পূর্ণ বুঝতে পারা অপরিহার্য এবং সেটা আবশ্যক বলেই মন্তব্য করেন ইউলিয়া। কৃত্রিম ফটোসিনথেসিসের মাধ্যমে সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তি থেকে পুনরায় নতুন করে পরিবেশবান্ধব হাইড্রোজেনভিত্তিক জ্বালানি তৈরি করা সম্ভব বলে জানান গবেষকরা।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV