Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

লেডি অব দ্য লাইকস’ শাকিরা

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: July 29, 2014 | 5:24 PM

শাকিরাসামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ১০ কোটি লাইক রয়েছে যাঁর তিনি হলেন কলাম্বিয়ার সংগীতশিল্পী শাকিরা। তাঁকে লেডি অব দ্য লাইকস বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের মেট্রো অনলাইন।

ফেসবুকে লাইক পাওয়ার দিক থেকে শাকিরার পরেই রয়েছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, র্যাপার এমিনেম ও শিল্পী রিয়ান্না।

নিজের ফেসবুকে ১০ কোটি লাইকের মাইলফলক স্পর্শ করার খুশি শাকিরা। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে থাকার জন্য এবং চমত্কার এই যাত্রার সঙ্গী হওয়ায় সবাইকে ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা সম্ভব হত না।’

ফেসবুকের ১০ বছরের ইতিহাসে শাকিরাই প্রথম তারকা যিনি ১০ কোটি ফলোয়ার অর্জন করেছেন। তাঁর এই অর্জনে মার্ক জাকারবার্গও অভিনন্দন জানিয়েছেন।

ফুটবল বিশ্বকাপ ২০১৪ চলাকালে নিজের ফেসবুক পেইজে সক্রিয় ছিলেন শাকিরা, পোস্ট করেছেন অসংখ্য ব্যাকস্টেজ ছবি ও আপডেট। বিশ্বকাপ ফুটবলের সমাপণী অনু্ষ্ঠানেও গেয়েছেন তিনি। ফুটবল বিশ্বকাপের সময় থেকেই তাঁর লাইক দ্রুত বাড়তে থাকে।

ফেসবুক ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটগুলোতেও সক্রিয় তিনি। টুইটারে শাকিরার ফলোয়ার সংখ্যা দুই কোটি ৬০ লাখ, ইনস্টাগ্রামে ৪০ লাখ ভক্ত রয়েছে।

মজার তথ্য হচ্ছে, ফেসবুকে শাকিরার ভক্তদের ৫৮ ভাগই ব্যাচেলর আর ৫৭ ভাগই নারী। শাকিরার ফেসবুক ভক্তদের মধ্যে চার হাজার ৬৪২ জনের নামও আবার তাঁরই নামে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV