Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুকের গোলাম!

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: July 30, 2014 | 5:13 PM

ফেসবুক মেসেঞ্জার বাধ্যতামূলক হচ্ছেফেসবুকের ব্যবহারকারী ১৩০ কোটি। নতুন কোনো সার্ভিস চালু করতে ব্যবহারকারীদের অনুমতির কোনো তোয়াক্কা করে না সামাজিক যোগাযোগের সাইটটির কর্তৃপক্ষ—এ অভিযোগ প্রযুক্তি বিশ্লেষকেদের। আইএএনএসের এক খবরে দাবি করা হয়েছে, শিগগিরই ব্যবহারকারীদের ওপর আরও একটি বিষয় জোর করে চাপিয়ে দিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা ও তা ব্যবহার করতে বাধ্য করবে ফেসবুক। যতক্ষণ ফেসবুকে সক্রিয় থাকবেন ততক্ষণ মেসেঞ্জারেও সক্রিয় থাকতে হবে ব্যবহারকারীকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ইউরোপ অঞ্চলে ইতিমধ্যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি বাধ্যতামূলক করেছে ফেসবুক। এবার সারা বিশ্বে এই সার্ভিসটি চালু করবে তারা।
ফেসবুকের এক অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী কয়েকদিনের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীদের কাছে এই বার্তা পৌঁছে যাবে যে, তারা যদি ফেসবুকে বার্তা আদান প্রদান করতে চান তবে মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করতে হবে।’
এখন পর্যন্ত স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ট্যাব থেকে চ্যাট করা যায়। মূল ফেসবুক চালু থাকলে আলাদা করে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড না করলেও চলে। এখন আলাদা করে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেই হবে।

বিশেষজ্ঞরা বলছেন, আলাদা করে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অর্থ হচ্ছে স্টোরেজ নষ্ট করা।

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে অনলাইন লেনদেন সংক্রান্ত একটি সার্ভিস আনার পরিকল্পনার কথা জানিয়েছে ফেসবুক। মার্ক জাকারবার্গের বরাতে প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, আগামীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মোবাইল পেমেন্ট পদ্ধতি নিয়ে মাঠে নামবে ফেসবুক। ফেসবুক কোনো সস্তা পদ্ধতি নেবে না।

বাজার গবেষকেরা অবশ্য জাকারবার্গের এই পরিকল্পনাকে সমর্থনই করছেন। মার্কিন বাজার বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরেই ফেসবুক নানা রকমের ছোটখাটো ই-কমার্স বা পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছে। বর্তমানে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকে মেসেজ সার্ভিসে। প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে পেমেন্ট পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। তাই ফেসবুকের পক্ষে পেমেন্ট পদ্ধতি আনার বিষয়টি যুক্তিযুক্ত। প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV