মাদার অফ দ্য ইয়ার অক্টোপাস!
প্রাণিজগতে মাদার অফ দ্য ইয়ার এর যদি কোনো খেতাব চালু হত, তবে সেটা নির্ঘাত পেত মা অক্টোপাস৷ কারণ কি জানেন? প্রশান্ত মহাসাগরের গভীরে ভয়াবহ শীত ও অন্ধকারে নিজের ডিমগুলোকে নিয়ে সাড়ে চার বছর কাটায় মা অক্টোপাস৷ আর ডিম ফুটে বাচ্চা বের হলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বেশিরভাগ মা অক্টোপাস৷ বুধবার মার্কিন বিজ্ঞানীরা বর্ণনা করেছেন মা অক্টোপাস তার গর্ভকালীন সময়টা কীভাবে কাটান, সে বিষয়টি৷ তাঁরা দেখেছেন, নারী অক্টোপাস প্রজাতি ডিম পাড়ার সময় হলে সমুদ্রপৃষ্ঠের প্রায় এক মাইল গভীরে চলে যায়৷ তারপর দীর্ঘ সাড়ে চার বছর ডিমগুলোকে আগলে রাখে৷ প্রাণিজগতে এত দীর্ঘ সময় ধরে ডিমে তা দেয়ার রেকর্ড অন্য কোনো প্রাণীর নেই৷ বিজ্ঞানভিত্তিক জার্নাল প্লসওয়ান-এ নতুন এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়৷ সমুদ্রের তলদেশে জীবদের জীবনযাপন সম্পর্কে জানতে মধ্য ক্যালিফোর্নিয়ার সমুদ্রে একটি রিমোট নিয়ন্ত্রিত সাবমেরিন পাঠিয়েছিলেন বিজ্ঞানীরা৷ সেসময় তাঁরা একটি নারী অক্টোপাসের সন্ধান পান, যেটা সমুদ্র তলদেশের অন্তত ৪,৬০০ ফিট নীচে একটি পাথরের খাঁজে অবস্থান করছিল৷ সেখানে স্বচ্ছ ও আলোকিত ১৬০টি ডিমও দেখতে পান বিজ্ঞানীরা৷
তাঁরা বলছেন, ডিমগুলো প্রথম অবস্থায় একগুচ্ছ ব্লু বেরির মতো ছিল, ধীরে ধীরে সেগুলো একগুচ্ছ আঙুরের মতো দেখতে হয়৷ কিন্তু এই সাড়ে চার বছরে মা অক্টোপাসকে কখনো তার স্থান থেকে নড়তে দেখা যায়নি৷ এমনকি পুরোটা সময় না খেয়েই থেকেছে সে৷ এ দীর্ঘ সময়ে না খাওয়ার কারণে ধীরে ধীরে মা অক্টোপাসটি শুকিয়ে যায় এবং বিবর্ণ হয়ে যেতে থাকে৷ ২০০৭ সালের মে মাস থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অবিরাম অক্টোপাসটির উপর সাবমেরিনের সাহায্যে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা৷
তাঁরা জানান, বেশিরভাগ মা অক্টোপাস জীবনে একবার বেশ কয়েকগুচ্ছ ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই মারা যায়৷ নতুন জন্ম নেয়া শিশুগুলো কিন্তু অসহায় থাকে না৷ ডিমগুলো ফুটতে এত দীর্ঘ সময় লাগার এটা একটা কারণ, বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ তাঁরা জানান এই পুরো চার বছরে ডিমগুলো যাতে কোনো আঘাত না পায় এবং ভেঙে না যায়, সেজন্য নিজের আট বাহু দিয়ে তাদের আগলে রাখতেন মা অক্টোপাস৷মানবজমিন
সূত্র: ডয়েচে ভেলে
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!