Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আমেরিকান মুসলিম কাউন্সিলের এওয়ার্ড লাভ ড. নূরুন নবীর

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: August 3, 2014 | 1:03 PM

Dr.Nobiইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: আমেরিকান মুসলিম কাউন্সিলের এওয়ার্ড লাভ করেছেন ড. নূরুন নবী। আমেরিকানদের মধ্যে মুসলমানদের সর্ম্পকে বিদ্যমান বিভ্রান্তি দূর করতে নিরলসভাবে কাজের স্বীকৃতি স্বরূপ নিউজার্সীর প্লেইন্স বরো সিটির নির্বাচিত কমিটিম্যান ও বিজ্ঞানী ড. নূরুন নবীকে ‘কম্যুনিটি সার্ভিস এওয়ার্ড প্রদান করলো আমেরিকান মুসলিম কাউন্সিল। গত ১৯ জুলাই নিউজার্সীর এডিসনে বয়েল অ্যালবার্টস মিলনায়তনে হোস্ট সংগঠনের ‘থার্ড রামাদান ইন্টারফেইথ ডিনার-এ এডওয়ার্ড হস্তান্তরের সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অঙ্গরাজ্যোর সিনেটর এ্যাসেম্বলীম্যান এবং সিটি মেয়রসহ মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এডওয়ার্ড হস্তান্তর করেন আমেরিকান মুসলিম কাউন্সিলর প্রেসিডেন্ট স্যাম খান। এ সময় স্যাম খান বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মুসলিম আমেরিকানদের ব্যাপারে অধিকাংশ আমেরিকানেরই বাজে ধারণা তৈরি হয়েছিল। এ অবস্থায় অবসান ঘটাতে ড. নূরুন নবীর মতো কিছু লোক কাজ করছেন নিরলসভাবে। এওয়ার্ড পাবার অনুভূতি প্রকাশকালে ড. নূরুন নবী বলেন, ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর গুটিকতক লোকের রোষাণলে পড়তে হয় মুসলিম আমেরিকানদের। এখন পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। সময় এসেছে সকল মুসলমানকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টেট সিনেটর লিন্ডা গ্রিনস্টাইন, স্টেট সিনেটর পিটার জে বারনেস থার্ড, স্টেট এ্যাসেম্বলীওম্যান বনি ওয়াটসন কোলম্যান, নিউজার্সী স্টেট এ্যাসেম্বলীর ডেপুটি স্পীকার উপেন্দ্র চিভুকোলা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV