বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা’র জমজমাট মেহেদী সন্ধ্যা
নিউইয়র্ক: ঈদে নতুন পোশাক ও গহনার মত মেহেদীর রংয়ে হাত রাঙ্গানো বাঙ্গালী ললনাদের সাঁজের অন্যতম উপ¯^র্গ। আর এ বিষয়টিকে মাথায় রেখে যুক্তরাষ্ট্রের বঙ্কসে মেহেদী সন্ধ্যার আয়োজনা করে বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা। ল’ অফিস রাম এম সিরাত এবং আরমান অটো রিপেয়ার এর সেীজন্যে অনুষ্ঠিত এই মেহেদী সন্ধ্যার পৃষ্ঠপোষকতায় ছিল নীরব রেষ্টুরেন্ট। চাঁদ রাতে অনুষ্ঠিত এই আয়োজনে মেহেদীর রংয়ে হাত রাঙ্গাতে এসেছিলেন নানা বয়সী নারীরা। তবে নতুন প্রজন্মের ¯^ত:স্ফ‚র্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বাংলাদেশসহ দক্ষিন এশিয় সংস্কৃতির প্রাচীনতম এই উৎসবকে কাঠ কয়লার শহর নিউইয়র্কে উৎসাহ দিতে মেহেদী সন্ধ্যায় এসেছিলেন বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। যাদের মধ্যে ছিলেন জন উদ্দিন, রিয়াজ কামরান, জাকির খান, মীর্জা মামুন রশিদ,পরিচয় সম্পাদক কৌশিক আহমেদ, নাসরিন চৌধুরী, জিল্লুর রহমান, মো: এনাম, জামাল হোসেন, দিলরুবা আবেদিন, জুলি রহমান, রেবেকা হক, মেহের চৌধুরী, মুমু আনসারী, শরীফ হোসেন,তুহিন আজাদ, আনোয়ার হোসেন বাবর, নেন্সি খান প্রমুখ।
বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা’র চেয়ারম্যান নুরুল আবেদীন, সভাপতি নাসরিন আহমেদ ও সাধারন সম্পাদক হারুনা আক্তার রোজী শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারো তারা এই আয়োজন করেছেন। লক্ষ্য ঈদের আনন্দকে আরো একটু বাড়িয়ে দেয়া। তাদের লক্ষ্যে শতভাগ সফল হয়েছে কারণ প্রবাসীরা তাদের আয়োজনে ¯^ত:স্ফ‚র্তভাবে ¯^পরিবারে অংশগ্রহন করেছেন। প্রবাসীদের আনন্দঘন সে মুহুর্তগুলোকে মাথায় রেখে আগামী বছরে আরো বড়ো পরিসরে মেহদেী সন্ধ্যার ঘোষনা দেন আয়োজকরা।
এবারের মেহেদী সন্ধ্যায় প্রবাসীদের বাড়তি আনন্দের জোগান দিতে ছিল উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নানা ঘরনার গান গেয়ে শোনান শিল্পী নাসরিন চৌধুরী, জিল্লুর রহমান ও এনাম। মধ্য রাত পর্যন্ত চলা এই আয়োজনের শেষে মেহেদী আর্টিষ্ট এবং শিল্পীদের পুরস্কার দিয়ে সম্মান জানান আয়োজকরা।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan